Travel: ছোট্ট পাহাড়ের উপরে ছোট্ট কটেজ, জানলা খুললেই দৃশ্যমান কাঞ্জনজঙ্ঘা, ঘুরে আসুন পাহাড়ের এই অচেনা গ্রামে
তাংইয়াং। কালিম্পংয়ের একেবারে ছোট্ট একটা অচেনা গ্রাম। যেখান থেকে সারািদন কাঞ্চনজঙ্ঘা সঙ্গ দেবে আপনার। কলকাতা থেকে তার দূরত্ব বেশি নয়। সপ্তাহান্তে ২ দিন ছুটি থাকলে অনায়াসে ঘুরে আসা যায়। বন্দে ভারতের দৌলতে উত্তরবঙ্গে এখন হাতের মুঠোয়। একদিনেই সেখানে পৌঁছে যাওয়া যায়।
শিলিগুড়ি েথকে কালিম্পংয়ের এই অচেনা গ্রামে পৌঁছতে ৩ ঘণ্টা সময় লাগবে। গাড়ি ভাড়া করে আতে পারেন অথবা শেয়ার গাড়িতে কালিম্পং পর্যন্ত এসে আবার সেখান থেকে গাড়ি ভাড়া করে এই তাংইয়াং গ্রামে আসতে পারেন। এখানে চারদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।

হোমস্টের ঘরে বসেই এই অমোঘ দৃশ্য উপভোগ করা যায়। ছোট্ট অচেনা গ্রাম বলে এখানে পর্যটকদের খুব একটা ভিড় নেই বললেই চলে। খুব কম পর্যটক এখানে আসেন। এই তাংইয়াং গ্রাম থেকে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ লাগে। সামনে টানা বারান্দা থেকে কালিম্পংয়ের ভিউ উপভোগ করা যায়। প্রায় সারাটাদিন এই বারান্দায় বসে কাটিয়ে েদওয়া যায়।
উৎসবের রেশ প্রায় শেষ। উৎসবে হই হই করে কাটিয়ে অনেকেই ক্লান্ত হয়ে উঠেছেন। অনেকেই এই সময় বেড়াতে যেতে চান আবার অনেকেই শীতের ছুটিতে বেড়াতে আসতে চান। তাঁদের জন্য তানইয়াং একেবারে অক্সিজেন এনে দিতে পারে। হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্টও রয়েছে।












Click it and Unblock the Notifications