Travel: ভুলে যান মলদ্বীপ, ঘুরে আসুন ভারতের এই ৭ দ্বীপে

হঠাৎ করে দ্বীপে বেড়ানোর ট্রেন্ড দেখা দিয়েছে পর্যটকদের মধ্য। মলদ্বীপ বিতর্কের জেরে পর্যটন সংস্থায় জোয়ার এসেছে ভারতের দ্বীপ আর সমুদ্র সৈকতের দিকে। তার উপরে আবার শীতকাল এই সময় সমুদ্র উপকূলের আবহাওয়া বেশ মনোরম হয়ে থাকে।

যাঁরা মলদ্বীপ যেতে চেয়েও যেতে পারলেন না তাঁদের অনেকই মন খারাপ। কিন্তু জানেন কি ভারতেও রয়েছে এমন এক একটি দ্বীপ যা মলদ্বীপকে টেক্কা দিতে পারে। সবার আগে যার নাম আসে সেটা এখন সবচেয়ে বেসি ট্রেন্ডে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাক্ষাদ্বীপ। আরব সাগরের উপরে অবস্থিত ৩৬টি দ্বীপ নিয়ে তৈরি দেশের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। যার সৈকত জুড়ে রয়েছে প্রবাল কোরাল। নীল জলের সঙ্গে সাদা বালির সৈকত। একেবারে মলদীপ ভাইবস দেবে।

Travel

তারপরেই যে দ্বীপের নাম না করলেই নয় সেটা আন্দামান িনকোবর দ্বীপ। পর্যটকরা এই সময় সবচেয়ে বেশি আন্দামানে যান। এই সময় আন্দামানের আবহাওয়া সবচেয়ে ভাল থাকে। একদিকে আরব সাগর আরেক দিকে বঙ্গোপসাগর। তার সঙ্গে জুড়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আজাদ হিন্দ ফৌজের ইতিহাস। আদিবাসী জনজাতিদের সভ্যতা। তার সঙ্গে ওয়াটার স্পোর্টস।

এর পরেই রয়েছে গোয়ার দিবার আইল্যান্ড। মান্ডবী নদী আর আরব সাগরের সঙ্গমস্থলে রয়েছে এই দ্বীপ। গোয়াতে গেলেও এই দ্বীপে খুব কম পর্যটকই যান। এখানে রয়েছে পর্তুগিজ শাসনের ইতিহাস। পুরনো দিনের দুর্গ। সেই সঙ্গে অসাধারণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ। এখানে গেলে ইন্ডো পর্তুগিজ খাবারের স্বাদ নিতে ভুলবেন না।

তারপরে চলে আসুন একেবারে উত্তরপূর্বের রাজ্য অসমে। ব্রহ্মপুত্র নদের উপরে চর জমে তৈরি হয়েছে এই দ্বীপ। এটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা কম। পর্যটকও খুব বেশি যায় না। এখানকার সুস্বাদু খাবার এবং এখানে বসবাসকারী মানুষের সংস্কৃতি মুগ্ধ করবে দর্শকদের।

দিউ দ্বীপ। এটি ভারতের সমুদ্র উপকূলে তৈরি আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে গেলে পর্তুগিজ সভ্যতার নিদর্শন দেখতে পাবেন। রয়েছে পর্তুগিজদের তৈরি দুর্গ, চার্চ। গুজরাত উপকূল পর্যন্ত বিস্তৃত এই দ্বীপ। সীমিত সংখ্যক পর্যটক এখানে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+