Travel: গরমের ছুটিতে দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন, পর্যটকদের জন্য অপেক্ষা করছে নতুন চমক
কাশ্মীর যেতে কার না ইচ্ছে করে। ভূস্বর্গ দর্শনের ইচ্ছে থাকলেও অনেক সময়ই সেখানে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না সকলের। কাশ্মীর সফরের খরচ অনেকটাই বেশি। সেকারণে কাশ্মীরের স্বাদ নিতে উত্তরবঙ্গের পাহাড়ে পৌঁছে যান বেশিরভাগ পর্যটক।
গরমের ছুটিতে বেশিরভাগ পর্যটকই দার্জিলিংয়ে ছোটেন। এবার তো এপ্রিল মাস থেকেই পর্যটকরা ভিড় করতে শুরু করে দিয়েছেন পাহাড়ে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থেকে বাঁচতে অনেকেই পাহাড়ে চলে গিয়েছিলেন বেড়াতে। কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছিল দক্ষিণবঙ্গে। আবার আসছে গরমের দাপট। তাই এবার অনেকেই আগে থেকে প্ল্যানিং করে ফেলেছেন।

গরমের ছুটি মানেই বাঙালির কাছে দার্জিলিং। পাহাড়ের রানির হাতছানি উপেক্ষা করা এই গরমে খুবই কঠিন। দার্জিলিংয়ের ম্যালে তিল ধারনের জায়গা নেই। আবার সেই ভিড় হাতছানি দিচ্ছে দার্জিলিংয়ের ম্যালে। পাহাড়ের রানিকে এবার একটু অন্যরূপে দেখতে পাবেন পর্যটকরা।
এবার পর্যটকদের জন্য বিশেষ চমক থাকছে দার্জিলিংয়ে। এবার এখানে কাশ্মীরের ভাইবস পাবেন পর্যটকরা। শুনতে অবাক লাগলেও সত্যিই এমন ঘটছে। মিরিক লেকে চলছে শিকারা। কাশ্মীর মানেই ডাল লেকে শিকারা ভ্রমণ চোখে ভাসে পর্যটকদের। এবার মিরিকের লেকেও শিকারায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এমনই পরিষেবা চালু হয়েছে। ইতিমধ্যে মিরিকের এই শিকারা সফর বেশ নজর কেড়েছে পর্যটকরদের।
জিটিএ-র তরফ থেকে জানানো হয়েছে মিরিক লেকে শিকারা ভ্রমণে বেশ আগ্রহ দেখাচ্ছেন পর্যটকরা। তেমন ভাবে সফল হলে আরও বেশি করে শিকারা তাঁরা নামাবেন। আপাতত ২টি শিকারা চলছে মিরিক লেকে। এবং দিনভর সেগুলি বুকিং হয়ে থাকছে। আগে মিরিক লেকে প্যাডেল বোটে সফর করতেন পর্যটকরা। এখন শিকারা চলায় একসঙ্গে অনেকজন দলবেঁধে সফর করতে পারছেন।
পর্যটকদের সাধ্যের মধ্যে ভাড়াও নিয়ন্ত্রিত রাখা হয়েছে জন প্রতি ভাডা ২০০ টাকা এক ঘণ্টা সফরের জন্য। মানে কাঞ্চনজঙ্ঘার রমনীয় শোভা উপভোগ করতে মিরিক লেকে শিকারা ভ্রমণের সুযোগ পর্যটকরা হাত ছাড়া করতে চাইছেন না। মিরিকের এখন নতুন আকর্ষণ হয়ে উঠেছে এই শিকারা ভ্রমণ।












Click it and Unblock the Notifications