Travel: হোলির রং এখনও যায়নি, সেই রঙে আবারও পলাশের রং মিশিয়ে নিয়ে চলে আসুন কলকাতার কাছে এই জায়গায়
হোলির রং এখনও ফিকে হয়নি। উৎসবের রেশ কাটতে চাইছে না মন থেকে। আবার কাজে ফিরেও উড়ু উড়ু মন। চিন্তা নেই কলকাতার কাছেই রয়েছে এমন একটি জায়গা যেখানে গেলে আবার ফিরে পাবেন হোলির আমেজ। কলকাতার কাছে কোথায় রয়েছে সেই জায়গা ভাবছেন ।
সেই জায়গাটির নাম পলাশ বন বা পলাশ কুঞ্জ। যেখানে যেতে গেলে খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না। আবার খুব বেশি ট্রেন বাসের ঝক্কিও নিতে হবে না। সকালে গিয়ে বিকেলেই ফিরে আসতে পারবেন সেই জায়গায়। কম খরচে একটু মন ভাল করার জায়গা বলা যায়।

এই পলাশবন রয়েছে একেবারে কলকাতার গায়ে বেলুড়ে। মেট্রোয় সোজা দক্ষিণেশ্বর স্টেশনে চলে আসুন। সেখান থেকে টোটো ভাড়া করে চলে আসুন বেলুড়ের পলাশ বনে। বেলুড় ইএসআই হাসপাতালের পিছনেই রয়েছে সেই রঙিন -শান্ত নিরিবিলি জায়গা। চারিদিকে কেবল পলাশ আর পলাশ। লাল-হলুদ-কমলা কত রঙের পলাশ। দেখে শেষ করতে পারবেন না।
মাটিয়ে পড়ে রয়েছে রাশি রাশি পলাশ ফুল। অনেকেই রিলস করতে চলে আসেন এখানে। শান্ত নিরিবিলি জায়গা। তবে গাছ থেকে পলাশফুল তোলা একেবারেই নিষেধ এখানে। মাটিতে পরা পলাশ নিতে অবশ্য আপত্তি নেই। তবে চিৎকার করা বা জোরে কথা ফলা একেবারেই নিষেধ। দেখলে মনে হবে এক টুকরো পুরুলিয়া যেন। শহরের কোলাহল থেকে দূরে আগুন রঙা পলাশে সেজে উঠেছে গাছগুলি।
বসন্ত এলেই সকলে ছোটেন পুরুলিয়ায়। সেখানে বসন্ত পলাশের রঙে রঙিন। চারিদিকে পলাশ-কৃষ্ণচূড়া-শিমূল ফুলের সমাহার। হোলি মানেই পুরুলিয়া। বীরভূম। লালমাটির দেশে নাকি পলাশ ভাল হয়। তাই কলকাতা থেকে পুরুলিয়া-শান্তিনিকেতনে ছোটেন সকলে। কিন্তু শহরের কাছেই যে রয়েছে এমন এক অপরূপ পলাশ বাগান সেটা অনেকেই জানেন না।












Click it and Unblock the Notifications