Travel: সপ্তাহান্তে লং ড্রাইভে যেতে চান, একটু নিরিবিলিতে সময় কাটাতে চাইলে চলে আসুন কলকাতার কাছেই ডেস্টিনেশনে
বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। সারাদিনে মেঘের আনাগোনা আর মাঝে মাঝেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজছে শহর। ভ্যাপসা গরম থেকে অনেকটাই রেহাই মিলেছে এক ধাক্কায়। তাহলে আর দেরি না করে সপ্তাহান্তে ছুটিটা কাছে পিঠে কোথাও কাটিয়ে আসাই ভাল। কিন্তু কোথায় যাবেন পাহাড়ে তো কার্যত বন্যার পরিস্থিতি। প্রবল বর্ষণে জায়গায়গ জায়গায় ধস, রাস্তা বন্ধ। এই সময় পাহাড় এড়িয়ে চলাই ভাল।
জঙ্গলও এই সময় বন্ধ থাকে। ডুয়ার্সের সব জঙ্গলেই ১ জুন থেকে তালা পড়ে গিয়েছে। কাজেই জঙ্গলে যাওয়াও হবে না। সমুদ্র ছাড়া উপায় নেই। কিন্তু সেখানে তো এক চিলতে জায়গা নেই। সব ভর্তি। হোটেল থেকে সৈকত সব জায়গায় যেন মেলা বসেছে। এতো ভিড়ে বেড়াতে কি আর ইচ্ছে করে। তার থেকে বরং কাছাকাছি একবেলায় কোথাও একটা ঘুরে আসতে চাইবে মন। কিন্তু কোথায় যাবেন।

মেঘলা সকালে গাড়ি নিয়ে বেডি়য়ে পড়ুন লং ড্রাইভে। পৌঁছে যান কলকাতার কাছেই এক অচেনা ডেস্টিনেশন অ্যানিকেট ড্যামে। অনেকেই জায়গাটির নাম শোনেনি। একেবারে প্রশান্তির ঠিকানা এটি। সারা সপ্তাহের ক্লান্তি এখানে এলে চলে যাবে। এতো কাছে যে এই জায়গাটি রয়েছে সেটা আগে কখনও দেখেননি অনেকেই। মেদিনীপুর শহরের কাছেই রয়েছে জায়গাটি। মেদিনীপুর শহর ঢুকতেই পড়ে জায়গাটি। মেদিনীপুর শহর ঢুকতেই পড়ে কংসাবতী নদী। খড়গপুর এবং মেদিনীপুর স্টেশন থেকে অটো করেই সেখানে পৌঁছে যাওয়া যায়।
সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন. দুপুরের মধ্যে পৌঁছে যাবেন মেদিনীপুরে। অথবা ট্রেনে চলে আসুন খড়গপুর। সেখান থেকে অটোতে বা টোটোতে পৌঁছে যান অ্যানিকেট ড্যামে। বিকেলের ফুরফুরে হাওয়া খেয়ে জমিয়ে জল্র করুন সঙ্গীর সঙ্গে। পরিবারের সঙ্গে নিয়ে এলো তো ছোট খাট মনসুন পিকনিক হয়ে যাবে। সন্ধেবেলা আবার এখানে লাইট অ্যান্ড সাউন্ডের বন্দোবস্ত রয়েছে। কাজেই আলাদা একটা মজা উপভোগ করে ফিরে যান বাড়িতে।
ছোট্ট কম পয়সার ট্যুর একেবারে বাড়ির কাছেই মন মন্দ হবে না। কলকাতা থেকে গাড়ি নিয়ে গেলে তো কথাই নেই রাস্তার ধারে কোনও ধাবায় জমিয়ে খাওয়াদাওয়া সেরে নিতে পারবেন। তার সঙ্গে বর্ষা কালের লং ড্রাইভের রোমান্সও উপভোগ করতে পারবেন সকলে। আর দেরি না করে বেড়িয়ে পড়ুন মজায় কাটবে সপ্তাহান্তের ছুটি। মজা করে কাটিয়ে দিন সপ্তাহান্তের ছুটি।












Click it and Unblock the Notifications