Travel: বিশল্যকরণীর খোঁজে হনুমান এসেছিলেন এই পাহাড়ে, ছোট্ট ছুটিতে ঘুরে আসুন এই অফবিট লোকেশনে

বর্ষা এসে গেছে। এই সময়ে অনেকেই পাহাড়টা এড়িয়েই চলেন। বর্ষায় ডিমান্ড বাড়ে সমুদ্রের। দিঘা থেকে পুরী একেবারে থিকথিকে ভিড়। অনেকেই সমুদ্র পছন্দ হলেও ভিড়ে ছুটি কাটাতে নারাজ। তাহলে যাবেন কোথায়। তাঁরা ঘুরে আসতে পারেন ওড়িশার এই অফবিট লোকেশনে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে রামায়ণের পৌরানিক কাহিনী।

ওড়িশার পুরী, ভুবনেশ্বর, সম্বলপুর তো অনেকেই গিয়েছেন। কিন্তু এই জায়গার কথা অনেকেই জানেন না। জায়গাটির নাম নৃসিংহনাথ। বিষ্ণুর দশ অবতারের মধ্যে এক অবতার নৃসিংহ। সেই নৃসিংহদেবের নাম রয়েছে এই জায়গাটির নাম। ওড়িশার বরাগড়, পাইকমলের কাছে রয়েছে এই জায়গাটি। সম্বলপুর থেকে ১৪০ কিলোমিটা দূরে পাইকমল। সেখান থেকে মাত্রক চার কিলোমিটার গেলেই পড়বে এই নৃসিংহনাথ।

Hill

ওড়িশার বোলাঙ্গির জেলার মধ্যে পড়ে জায়গাটি। এই নৃসিংহনাথ মন্দিরে দেবতার দেহটি সিংহের এবং তার মুখ বিড়ালের। মন্দিরটি তৈরি হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে। শুভ শক্তির প্রতিক এই মন্দিরটির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কাহিনী। আবার হিউয়েন সাং এই জায়গাটিকে বৌদ্ধ শাস্ত্রীয় শিক্ষার কেন্দ্র ছিল।

এখানেই রয়েছে গন্ধমাদন পর্বত। যেখানে নাকি হনুমান এসেছিলেন বিশল্যকরণীর খোঁজে। পাহাড়ের উপরে রয়েছে বিশাল এক হনুমানের মূর্তি। স্থানীয়রা এখানে এসে পুজো করে যান হনুমানজির। স্থানীয়দের বিশ্বাস এই পর্বতে নাকি পরশুরাম বাস করতেন। পাহাড়ের উত্তর দিকে রয়েছে নৃসিংহনাথ মন্দির। আর দক্ষিণে রয়েছে হরিশঙ্কর মন্দির। পাহাড়ে ওষধি গাছের সমাহার রয়েছে। কাছেই রয়েছে আয়ুর্বেদের বিশ্ববিদ্যালয়।

সপ্তাহান্তের ছোট্ট ছুটিতে অনায়াসে ঘুরে আসতে পারেন প্রকৃতির এই আশ্চর্য সম্পদে ভরা জায়গা থেকে। বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় ওড়িশা এখন আরও মনোরম হয়ে উঠেছে। তার সঙ্গে এই গন্ধমাদন পর্বতের বনৌষধির ভাণ্ডের দেখতে পাবেন। ট্রেনে সম্বলপুর এলেই অনায়াসে পৌঁছে যাওয়া যায় এই লোকেশনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+