Travel: হুগলিতেই নিউ দিঘা, শীতের দিনে চড়ুইভাতির আদর্শ জায়গা
শীত মানেই চড়ুইভাতি, পিকনিক। বাড়ির ছাদই হোক বা কাছে পিঠের কোনও না কোনও জায়গা। যদিএও শহরের কাছে পিঠে শহরের মধ্যে এখন পিকনিক স্পটের ছড়াছড়ি। তবে এমনই একটা অচেনা জায়গা রয়েছে শহরের কাছে।
তাও আবার গঙ্গার পাড়ে। পর্তুগিজদের ফেলে যাওয়া স্মৃতি ঘেরা জায়গায় একবেলা পিকনিক করে আসতে মন্দ লাগবে না। জায়গাটির নাম নিউ দিঘা। অনেকেই নামটা শুনে হয়তো ভাববেন নিউ দিঘা। সেটাতো অনেক দূরে। তবে এটা সেই দিঘা নয়। এটি হুগলির নিউ দিঘা। হুগলি জেলা পরিষদের তৈরি একটি পিকনিক স্পট।

একেবারে গঙ্গার পারে বিশাল এলাকা নিয়ে তৈরি করা হয়েছে জায়গাটি। এখানে শিশুদের খেলার প্রচুর সামগ্রি রয়েছে। রয়েছে একাধিক রাইড। সুলভ মূল্যে এখানে পিকনিক করা যাবে। প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা। পিকনিক করার জন্য প্রায় ২৫০টি স্পট রয়েছে। স্পটের ভাড়া ১৫০ টাকা। পার্কের ভেতরে ৫০০টি কটেজ রয়েছে। । সেখানে ঘরভাড়াও পাওয়া যায়। যদি আপনি চান যে সেখানে একটি ঘর ভাড়া নেবেন যেখানে বিশ্রাম নিতে পারবেন। তাহলে ৫০০ টাকা দিয়ে কটেজের রুম ভাড়া করতে হবে।
ফুলের বাগানের পাশাপাশি রয়েছে হার্বাল গার্ডেনও। প্রয়োজনে বোটিংও করতে পারেন। তার জন্য সব ব্যবস্থা রয়েছে। আধঘণ্টায় বোটিংয়ের জন্য মাথাপিছু ৫০ টাকা করে ভাড়া দিতে হয়। চাইলে এখানে ক্যাটারিংয়ের বা পিকনিকের সরঞ্জাম নিয়ে আসতে পারেন। আবার পার্কের ভেতরেও সব ভাড়া পাওয়া যায়। সেখান থেকেও নিতে পারেন।
এখানে ট্রেনে আসা সবচেয়ে সুবিধাজনক। হাওড়া থেকে প্রথমে ট্রেনে চন্দননগরে নামতে হবে। সেখান থেকে অটো করে সোজা পৌঁছে যাওয়া যায় নিউ দিঘা। নিউদিঘা পর্যটন কেন্দ্র। সরাসরি সেখানে গিয়ে বুকিং করতে হয়। ফোনে বুকিং করা যায় না।












Click it and Unblock the Notifications