Travel: জলদাপাড়ার জঙ্গল পেরিয়ে চলে গিয়েছে রাস্তা, ঘুরে আসুন ভুটান সীমান্তের একেবারে অফবিট ডেস্টিনেশন

মহুয়া মানেই পুরুলিয়া-জঙ্গলমহলের মাদকতায় ভরা ফুল বলেই জানি আমরা সকলে। যার নেশায় এই বসন্তে বুঁধ হয়ে থাকেন আদিবাসীরা। কিন্তু জানেন কি এমনও এক মহুয়া রয়েছে যেখানে নেশা ধরায় প্রকৃতি। যার মাদকতায় মন ভরে যায়।

সেই মহুয়া রয়েছে উত্তরবঙ্গে। আলিপুর দুয়ারের ভারত-ভুটান সীমান্তের একটি জায়গার নাম মহুয়া। শুনতে অবাক লাগলেও বাসিন্দারা এই নামেই ডেকে থাকেন এই এলাকাকে। মহুয়া এখানেও মাদকতা ছড়ায়। তবে এখানে নেশা জাগায় প্রকৃতি। ভুটান পাহাড়ের কোলে অসাধারণ এই জায়গাটি। উত্তরবঙ্গের মানুষে কাছে মহুয়া একটি জনপ্রিয় পিকনিক স্পট।

Alipurduar

তবে পর্যাটকদের আনাগোনা শুরু হয়েছে। সেই সংখ্যাটা খুবই কম। কারণ আলিপুরদুয়ার বা ডুয়ার্স মানেই আমরা জানি জঙ্গল। জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়েই চলে গিয়েছে মহুয়া রাস্তা। চা বাগানের মধ্য দিয়ে গিয়ে পৌঁছে যাওয়া যায় মহুয়া। তোর্ষা নদীর পাশ দিয়ে চলে গিয়েছে রাস্তা। একেবারে রিভার বেডে চলে যেতে পারবেন গাড়ি নিয়ে। সাদা বালির রিভার বেডে দিনভর হুটোপুটি করে কাটিয়ে দিন।

তোর্ষা নদীর ওপারেই ভুটান। নদীর পাড় দিয়ে উঠে গিয়েছে ভুটান পাহাড়। এই সময় তোর্ষা নদীর জলের তোর তেমন থাকে না। সেকারণে রিভার বেডে বেশ অনেকক্ষানি নীল সবুজ ভুটান পাগাড় যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। এতোটাই সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। অনেকে নদীতে স্নান পর্যন্ত করে নেন। নদীর ঠান্ডা জল এই বসন্তের রুক্ষতায় প্রাণ জুড়িয়ে দেবে।

কাছাকাছি থাকার জায়গা নেই ঠিকই তবে খাবার দোকানের অভাব নেই। মোমো থেকে কোল্ড ড্রিংস চাউমিন সব পাওয়া যায়। শীতকালে এখানে স্থানীয়দের ভিড়ই বেশি থাকে। তবে জলদা পাড়ায় যাঁরা বেড়াতে যাচ্ছেন তাঁরা অনায়াসেই ঘুরে আসতে পারেন এই অফবিট একটি লোকেশন থেকে। জঙ্গলের জন্যই যে কেবল ডুয়ার্স নয় সেটা এখানে এলেই বুঝতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+