Travel: নীল সমুদ্রের হাতছানি, ঘুরে আসুন বাংলার লাক্ষাদ্বীপে
মলদ্বীপে থেকে মুখ ঘুরিয়েছেন ভারতীয় পর্যটকরা। যদিও মলদ্বীপের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীর শপথে যোগ দিয়েছিলেন। এবং পাশাপাশি বসে ডিনারও সেরেছিলেন তাঁরা। মলদ্বীপের জায়গায় লাক্ষাদ্বীপের জনপ্রিয়তা বেড়েছে। সেই লাক্ষাদ্বীপে যাওয়া বেশ খরচ সাপেক্ষ বিষয়।
কিন্তু জানেন কি আমাদের রাজ্যেই রয়েছে মিনি লাক্ষাদ্বীপ। অনেকেই জানেন না সেই অফবিট লোকেশনের কথা সেই জাগাটির নাম ব্লু বিচ অব বেঙ্গল। নীল সৈকত। সেখানে মাত্র কয়েক ঘণ্টার সফরে পৌঁছে যেতে পারেন। শিয়ালদহ থেকে নামখানা লোকালে চড়লেই এখানে পৌঁছে যাওয়া যায়।

নামখানা স্টেশনে নামতে হবে। একান থেকে একাধিক ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যায়। কাকদ্বীপ স্টেশন থেকেই নামখানা বাসস্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়। আবার পাথর প্রতিমার বাসে চড়ে চলে আসুন পাথর প্রতিমা বাজারে। সেখান থেকে ইঞ্জিন ভ্যানে করে রাক্ষসখালির ঘাটে পৌঁছে যান। যুধিষ্ঠীর জানা ফেরি ঘাটে পৌঁছতে হবে। সেখানে ফেরিতে করে বড় রাক্ষসখালি দ্বীপে যেতে হবে।
এখানে সাগরের জল একেবারে নীল। সেই বড় রাক্ষসখালি দ্বীপেই রয়েছে ব্লু বিচ অব বেঙ্গল। দ্বীপের একেবারে শেষ প্রান্তে রয়েছে সেই জায়গা। এখানে জলের রং একেবারে নীল। দূর থেকে দেখা যায় জি প্লট। ভারতের শেষ দ্বীপ বললে ভুল হবে না। বাঁধে উপর দিয়ে হেঁটে যেতে অসাধারণ লাগব। দিঘার মতোই সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা যাবে। এখানে পর্যটকদের আনাগোনা প্রায় নেই বললেই চলে। এখানে সমুদ্রের জলের রং একেবারে নীল।
তবে এখানে থাকার তেমন ব্যবস্থা নেই। খাবার দাবারও তেমন পাওয়া যায় না। খাবার সঙ্গে নিয়ে আসবেন। থাকতে হলে নামখানা অথবা কাকদ্বীপের কোনও জায়গায় থাকবেন। দিনে এসে দিনেই ফিরে যেতে পারবেন এখানে। যাঁরা এই সময় সমুদ্রে কোথাও যাওয়ার প্ল্যান করছেন তাঁরা এখানে ঘুরে যেতে পারেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications