Travel: কাচের মতো স্বচ্ছ জলের হ্রদ আর ছবির মতো পাহাড়, পুজোর ছুটিতে ঘুরে আসুন প্রতিবেশী রাজ্যের এই অচেনা জায়গা

মেঘালয় তো অনেকেই গিয়েছেন। কেবল শিলং, ডাউকি আর রুট ব্রিজ নিয়েই কিন্তু মেঘালয় নয় এখানে ছড়িয়ে রয়েছে অনেক অচেনা জায়গা। যেখানে পর্যটকরা খুব বেশি যান না। তেমনই একটি অচেনা ডেস্টিনেশন হল জোয়াই। জয়ন্তিয়া পাহাড়ের কোলে এক অচেনা পর্যটন কেন্দ্র। যেখানে প্রকৃতি তার সব সৌন্দর্য উজার করে দিয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যের সঙ্গে বাংলার একটা আলাদা আকর্ষণ রয়েছে। ছোট খাট ছুটি পেলেই অসম-মেঘালয়ে ঘুরতে চলে যান সকলে। কিন্তু মেঘালয়ে গিয়ে সকলে আগে শিলং বা ডাউকি দেখতে ছোটেন। কিন্তু এই জায়গায় অনেকেই আসেন না। কারণ জোয়াই ছোট্ট একটা জায়গা। পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের গায়ে রয়েছে এই ছোট্ট সুন্দর জায়গাটি।

Travel

এই গ্রামের পরিবেশ এতোটাই সুন্দর যে এখানে একবার এলে আর পিছনে ফিরতে ইচ্ছে করবে না। প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত মেঘালয়ের এই ছোট্ট গ্রামটি। অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ। সবুজ গাছের সমাহার আর জয়ন্তিয়া উপজাতিদের সাদামাঠা জীবনযাত্রা। তাঁরা অতিথিদের অত্যন্ত আপন করে নেন।

মেঘালয়ে সাধারণত পরিবেশের টানেই পর্যটকরা আসেন। অ্যাডভেঞ্চার প্রেমী যাঁরা তাঁরাও এখানে এসে আনন্দ পাবেন। ছবির মতো ঝরনা, তার সঙ্গে স্বচ্ছ জলের হ্রদ। তার সঙ্গে জোয়াইয়ের প্রাকৃতিক সৌন্দর্য সব ক্লান্তি কাটিয়ে দেবে। এখানে দেখার অনেক জায়গা রয়েছে। যেমন -----
ক্রাং সুরি জলপ্রপাত, ডাউকি দেখতে যাঁরা ছোটেন তাঁরা একবার এখানে এসলে ঘুরে যান। এখানকার নীল জলের ঝরনা মুদ্ধ করবে।
থাদলাস্কেইন লেকে রয়েছে নৌকা ভ্রমণের সুযোগ। সবুজ গাছ দিয়ে ঘেরা এই হ্রদ।
মেঘালয়ের সবচেয়ে উঁচু মোনোলিথ সংগ্রহ, যা জয়ন্তিয়া জনগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্য রয়েছে এখানে।
সিন্টু কসিয়ার নদীর তীরে রয়েছে সুন্দর একটি জায়গা এখান থেকে সূর্যাস্ত অসাধারণ লাগে দেখতে।
ইয়ালং পার্কও রয়েছে অসাধারণ।

শিলং থেকে জোয়াই ট্যাক্সিতে বা বাসে যাওয়া যায়। শিলং শহর থেকে এই গ্রামের দূরত্ব ৬৫ কিলোমিটার। আর গুয়াহাটি থেকে গাড়িতে আসতে চাইলে একটু বেশি সময় লাগবে। ১৬০ কিলোমিটার এখানকার দূরত্ব। পাবলিক ট্রান্সপোর্টও রয়েছে জোয়াইয়ে। শিলং থেকে বাস ছাড়ে। তাতে যেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+