Travel: গঙ্গায় ভেসে দেখুন গঙ্গারতি, সপ্তাহান্তের ছুটি উপভোগ করুন শহরের নতুন জয় রাইডে
সপ্তাহান্তে মাত্র একদিন ছুটি। কাজেই দূরে কোথাও যাওয়ার অপশন নেই। শহরেই রয়েছে এমন একটি ডেস্টিনেশন যেখানে গেলে মনে হবে ভেনিসে রয়েছেন আপনি। গঙ্গা পাড়ে বসে থাকতে কার না ভালো লাগে। কিন্তু কখনও গঙ্গাবক্ষে প্রমোদ ভ্রমণ করেছেন।
একেবারে কম খরচে গঙ্গা বিহারের সুযোগ করে দিয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় তারা গঙ্গা বঙ্গে প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করেছেন পর্যটকদের জন্য। যাঁরা সপ্তাহান্তের ছুটিতে দূরে কোথাও থেকে পারবেন না তাঁরা এই সুযোগ নিতে পারেন।

আড়াই ঘণ্টার গঙ্গা বিহারে থাকছে গঙ্গারতি, বাউল গান, সঙ্গে ফুচকা ঝালমুড়ি সহ বিভিন্ন খাবার। তার জন্য খরচ করতে হবে মাত্র ২৯৯ টাকা। কলকাতার বাবুঘাটে ও হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গারতি দেখানো হবে এই ভেসেলে। লঞ্চে করে পর্যটকরা বাবুঘাট থেকে নিমতলা ঘাট, হাওড়া ব্রিজ, মিলেনিয়াম পার্ক হয়ে আবার বাবুঘাটে এসে গঙ্গা আরতি দেখাবন। সেখান থেকে যাবেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। সেখানেও গঙ্গারতি দেখিয়ে ফিরিয়ে আনা হবে বাবুঘাটে।
একেবারে অন্যরকমের একটি উইকেন্ড ট্যুর যাঁরা করতে চান। জলপথে মহানগরদে দেখার একটা সুযোগ নিতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন। আড়াই ঘণ্টার এই সফরে থাকছে মুখরোচক সব খাবারের এলাহি আয়োজন। চা তো রয়েইছে এছাড়া থাকবে ফুচকা, ঝালমুড়ির মতো স্ট্রিট ফুডও। তার সঙ্গে যাত্রীদের মনোরঞ্জনের জন্য থাকবে বাউল গান। একসঙ্গে ৪০ জন এই লঞ্চে সওয়ার হতে পারবেন।
আগামী সপ্তাহ অর্থাৎ ১ জুলাই থেকেই শুরু হচ্ছে এই নতুন পরিষেবা। কাজেই এখন থেকেই টিকিট কাটার জন্য প্রস্তুত হোন। কারন বর্ষায় বিকেলে গঙ্গাবক্ষে এই প্রমোদ ভ্রমণ কিন্তু কেউ হাত ছা়ড়া করবেন না। টিকিট পাওয়া মুশকিল হয়ে যাবে। যাঁরা এই মুহূর্তে শহরের বাইরে যেতে পারছেন না তাঁরা এই সুযোগ হাতছাড়া করবেন না।












Click it and Unblock the Notifications