Travel: দীপাবলিতেই কনকনে ঠান্ডার অনুভূতি চান! মিস করবেন না উত্তরবঙ্গের এই জায়গাগুলি

আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে তাতে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা নামবে। শীতশীত অনুভূতি হবে। কিন্তু তাতে শীত বলা যায় না। দক্ষিণবঙ্গের মানুষের সবচেয়ে পছন্দের কাল শীত। বিশেষ করে যাঁরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাস করেন।

কলকাতার শীত অনেকটা কর্পুরের মতো আসার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। তাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে এমন ঘটনা বিরল। শীত উপভোগ করতে তাই অনেকেই ছোটেন পাহাড়ে। নভেম্বর ডিসেম্বরে তাই পাহাড়ে জায়গা পাওয়া কঠিন। বিশেষ করে দার্জিলিং এবং সংলগ্ন এলাকায়।

best winter destinations in west bengal

এবার আবার নভেম্বরের মাঝামাঝি দীপাবলি পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে হালকা শীতের আমেজ পড়বে কিন্তু শীত সেটা কবে কলকাতার ভাগ্যে জুটবে তা নিয়ে সংশয় রয়েছে। কাজেই দীপাবলির ছুটিটা যদি হাড় কাঁপানো শীতে কাটাতে চান তাহলে চলে আসুন উত্তরবঙ্গের এই জায়গা গুলিতে। প্রথমেই যে জায়গার কথা মনে আসে সেটা সান্দাকফু-টুমলিং। দার্জিলিংয়েও ঠান্ডা পড়েছে ঠিকই কবে তার থেকে সান্দাকফুতে এখন ফিল লাইক ডিসেম্বর হয়ে গিয়েছে।

িডসেম্বর জানুয়ারি মাসে এখানে বরফ পড়ে। সেকারণে এখনও ডিসেম্বরের শীত উপভোগ করতে সান্দাকফুর থেকে ভাল গায়গা আর নেই। দ্বিতীয় জায়গাটি গল লাভা-লোলেগাঁও এবং রিশপ। কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউর সঙ্গে জঙ্গলের হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি পােবন এখানে। চারিদিকে ঘন জঙ্গলে শীত যেন আরও জাঁকিয়ে জানান দেয়।

তিন নম্বর জায়গাটি হল সিটং। শীতের অনুভূতির থেকেও কমলালেবু এখানে বেশি আকর্ষণীয়। এই সময় এখানে গেলে কাশ্মীরের আপেলের মতো কমলালেবুর সম্ভার দেখতে পাবেন। পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কমলা লেবু আর তাতে ফলে রয়েছে সুগন্ধী সব কমলা। যেগুলি স্বাদে গন্ধে অতুলনীয়।

চতুর্থ স্থােন রয়েছে ফাগু। ফাগু অফবিট একটি জায়গা। জঙ্গুলে পাহাড়ি উপত্যকা। মহানন্দা নদীর পাড়ে অসাধারণ উপত্যকা এই ফাগু। এখান থেকে কাঞ্জনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। শীতকালে পাহাড়ের আকাশ আরও পরিস্কার থাকে। পাইন গাছের জঙ্গলের মাঝে এই জায়গায় প্রবল ঠান্ডা মনে করিয়ে দেবে ডিসেম্বরের কথা।

পঞ্চমস্থানটি হল দার্জিলিং-কালিম্পং। উত্তরবঙ্গে ভ্রমণে গেলে এই দুটি জায়গা না গেলে পুরো ঘোরাটাই অপূর্ণ থেকে যায়। দার্জিলিংয়ের ঠান্ডা পড়তে শুরু করেছে। কাজেই ফিল লাইক ডিসেম্বর শীত পেতে হলে দার্জিলিং-কালিম্পংও অবশ্য ঘুরতে আসতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+