Travel: বর্ষায় ঘন হয়ে ওঠে শাল-পিয়ালের জঙ্গল, মনসুন হলিডেতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই অচেনা ডেস্টিনেশনে
বর্ষায় ধস নামছে পাহাড়। বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। যা প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ছে তাতে এই সময় পাহাড়ে না যাওয়াই ভাল প্রশাসনের তরফেও সেই পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের। তাহলে বর্ষায় কোথায় যাবেন। কোন ডেস্টিনেশনে যাবেন বেড়াতে এই নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করছেন।
কারণ পাহাড়ের রাস্তা বন্ধ থাকায় এখন সমুদ্রে ভিড় করছেন সকলে। দিঘা-পুরী-গোপালপুর-মন্দারমনিতে এতোটাই ভিড় যে সেখানে বেড়াতে গিয়ে ক্লান্তি কাটবে না। উল্টে ক্লান্তি আরও বেড়ে যাবে। তার উপরে হোটেল পাওয়া দুষ্কর হয়ে উঠেছে সেখানে। তাহলে যাবেন কোথায়। এই সময় বেড়ানোর সবচেয়ে ভাল জায়গা রাজ্যের পশ্চিমের জেলা ঝাড়গ্রাম।

বর্ষা কালে গরম অনেকটাই কমে যায়। শাল পিয়ালের জঙ্গলও গ্রীষ্মের রুক্ষতা কাটিয়ে প্রাণ ফিরে পায়। তাহলে যাবেন কোথায। এই ঝাড়গ্রামেই রয়েছে একটি অচেনা ডেস্টিনেশন যে জায়গাটির নাম অনেকেই শোনেনি। জায়গাটির নাম ধাংগিকুসুম। একেবারে আদিবাসী গ্রাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটিকে পর্যটকর বান্ধব করে গড়ে তোলা হয়েছে। তৈরি হয়েছে বেশ কয়েকটি কটেজ। বেলপাহাড়ির জঙ্গলের মধ্যেই পড়ে গ্রামটি। এই গ্রামের কাছে রয়েছে একটি জলপ্রপাত। এমনি সময়ে এতে জল থাকে না। তবে বর্ষা কালে প্রাণ ফিরে পায় ঝরনাটি। প্রায় ২০ ফুট উচ্চতা থেকে জোরে নামছে জলধারা। একেবারে জঙ্গলের মাঝে রয়েছে এটি।
চাইলে ট্রেকিং করেও এই জায়গায় পৌঁছতে পারেন। কাজেই ঝাড়গ্রাম মানে যে কোনও অ্যাডভেঞ্মচার থাকবে না তা নয়। জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জায়গাটিতে বেড়ানোর সেরা সময়। মেদিনীপুর শহর থেকে এই জায়গাটির দূরত্ব ৪০ কিলোমিটার। ঝাড়গ্রাম স্টেশন থেকে গা়ড়ি ভা়ডা করে অনায়াসে পৌঁছে যেতে পারবেন এখানে। থাকার জন্য বেশ কয়েকটি রিসর্টও তৈরি হয়েছে এখানে।কম খরচে সপ্তাহান্তে বেড়ানোর দারুণ জায়গা এটি।












Click it and Unblock the Notifications