Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানেন ভারতের কোথায় রয়েছে ব্ল্যাক ম্যাজিক ভিলেজ? কলকাতার কাছেই রয়েছে সেই গ্রাম

তন্ত্র-মন্ত্র-কালাজাদু। আধুনিক ভারতেও এর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি অনেকেই। এখনও অনেকেই এসবে বিশ্বাস করেন। এমনকী ভারতের একটা গোটা গ্রাম এই কালা জাদুতে নির্ভর করেই জীবন কাটাচ্ছেন। এমন একটি জায়গা আবার পর্যটকদেরও ভীষণ পছন্দের। কলকাতার কাছেই কিন্তু রয়েছে এমনই একটি গ্রাম।

ব্ল্যাক ম্যাজিক ভিলেজ

ব্ল্যাক ম্যাজিক ভিলেজ

মায়ং। কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের গ্রাম। কলকাতার কাছেই রয়েছে এই গ্রামটি। প্রতিবেশী রাজ্য অসমের ছোট্ট একটা গ্রাম মায়ং। ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত এই গ্রামটিকে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের গ্রাম বলা হয়ে থাকে। দূরদূরান্তের মানুষ কৌতুহল নিয়ে এখানে আসেন। যে কারণে জায়গাটি পর্যটকদের কাছেও যথেষ্ট জনপ্রিয়। ঠিক যেমনটা ভৌতিক কারণে জনপ্রিয় ভনগড়। ভয় আর কৌতুহল নিয়ে অসংখ্য পর্যটক ভানগড়ের মত এখানেও আসেন।

 কেন এই নাম

কেন এই নাম

মায়ং শব্দের স্থানীয় অর্থ মায়া। মণিপুরী শব্দ থেকে এই মায়াং শব্দটির উৎপত্তি। এই গ্রামের প্রতিটি পরিবার তন্ত্র-মন্ত্র বা কালাজাদুর চর্চা করেন। সেটাই তাঁদের বংশের পেশা। এবং সেই পেশা ছেড়ে কেউ এখনও বেরিয়ে আসতে পারেনি। শোনা যায় তন্ত্র-মন্ত্র-কালাজাদুর জন্য একটা সময় নাকি এখানে নরবলিও দেওয়া হত। এখানে ঘরে ঘরে তান্ত্রিকের বাস। তারা তন্ত্র সাধনা করেন। এবং পরের প্রজন্মকে তাঁদের বিদ্যা শিখিয়ে দিয়ে যান।

ব্ল্যাক ম্যাজিক মিউজিয়াম

ব্ল্যাক ম্যাজিক মিউজিয়াম

পর্যটকদের জন্য এই মায়ং গ্রামে একটি মিউজিয়ামও রয়েছে। তাকে মায়ং হুইচক্রাফট মিউজিয়াম বলা হয়। সেখানে এই গ্রামের প্রাচীন কালে কীভাবে তন্ত্র বিদ্যর চর্চা করা হত তার তথ্য এবং প্রমাণ রাখা রয়েছে। রয়েছে তন্ত্র বিদ্যার চর্চায় ব্যবহার করা সব যন্ত্র। অস্ত্র। যে সব অস্ত্রদিয়ে নরবলি দিতেন এখানে সেই সব জিনিস এবং অস্ত্র দেখা যাবে এখানে। ময়ং গ্রামে একটা সময়ে যে সব মন্ত্র দিয়ে তন্ত্র সাধনা করা হত তার পাণ্ডুলিপি রয়েছে এই মিউজিয়ামে।
আর্কিওলজিকাল সার্ভে অভ ইন্ডিয়ার পক্ষ থেকে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে।

 অ্যাডভেঞ্জার ট্যুরিজিম

অ্যাডভেঞ্জার ট্যুরিজিম

এই গ্রামে অসম সরকার অ্যাডভেঞ্চার ট্যুরিজিম করে তুলেছেন। মায়ং গ্রামের বাসিন্দারা বিশ্বাস করেন তাঁদের পূর্ব পুরুষেরা তন্ত্র সাধনার মাধ্যমে যেকোনও প্রানীর আকৃতি নিতে পারতেন। এমনকী উড়তে পারতেন। যেকোনও সময় উধাও হয়ে যেতে পারতেন। আবার তন্ত্র সাধনার মাধ্যমে কঠিন রোগও সারিয়ে দিতে পারতেন। আবার এমন অনেকে রয়েছেন যাঁরা ভবিষ্যত দেখে বলে দিতে পারতেন।

মায়ং এলাকার তান্ত্রিকদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ সাধনা আর মন্ত্রের মাধ্যমে যেকোনো প্রাণীর আকৃতি নিতে পারতেন, উড়তে পারতেন অথবা নিমিষেই গায়েব হয়ে যেতে পারতেন। এখানকার কিছু তান্ত্রিক আবার মানুষের চিকিৎসা করে থাকে তন্ত্র মন্ত্রের মাধ্যমে। কিছু তান্ত্রিক আছেন যারা হাত দেখে ভবিষ্যত বলে দিতে পারে। আবার ধরুন আপনার মূল্যবান কোন কিছু হারিয়ে গিয়েছে। মায়ং এর তান্ত্রিক খুব সহজেই তা খুঁজে বের করে দিতে পারবে।

ছবি সৌ:পিক্সেলস/পিটিআই/ফেসবুক

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+