Travel: এখানে বাদুড়দের সঙ্গে বাস করে ৭ মৎস্যজীবী পরিবার, দেখে আসবেন নাকি কলকাতার কাছেই সেই দ্বীপে

সপ্তাহান্তের ছুটিতে একটু অ্যাডভেঞ্চারে যারা আগ্রহী। তাঁরা ঘুরে আসতে পারেন কলকাতার কাছের এই দ্বীপে। না এটা বকখালি বা হেনরিজ আইল্যান্ড নয়। এই দ্বীপের নাম ব্যাট আইল্যান্ড। এটি রয়েছে পাশের রাজ্য ওড়িশা। হিরাকুন্দ জলাধারের মধ্যেই রয়েছে এই আশ্চর্য সুন্দর দ্বীপটি।

ব্যাট আইল্যান্ড বা বাদুড় দ্বীপ। এমন নামকরণ কারণ এখানে প্রচুর রকমের বাদুড় বাস করে। তার সঙ্গে থাকে সাত থেকে ১০টি মৎস্যজীবীদের পরিবার। অসম্ভব সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান এদের। কেউ কাউকে বিরক্ত করে না। বাদুড় নিজেদের মতো নিজেদের ডেরায় বাস করে আর গ্রামবাসীরাও নিজেদের মতো থাকেন।

Odisha

এখানে পৌঁছতে হলে আসতে হবে হিরাকুন্দ রিজার্ভারের কাছে ডেব্রিগড় নেচার ক্যাম্পে। এখান থেকে হিরাকুন্দ জলাধারে বোট সাফারি করানো হয়। ওড়িশা সরকার আবার ক্রজ সার্ভিস চালু করার পরিকল্পনা করেছে। মানুষের তৈরি এই হিরাকুন্দ জলাধার। কিন্তু এই জলাধারের মধ্যে অনেক দ্বীপ রয়েছে। তাতে মানুষের বাসও রয়েছে। তার মধ্যেই একটি ব্যাট আইল্যান্ড।

ডেব্রিগড় নেটার ক্যাম্পে তৈরি করেছে ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্ট। এখানে ছোট ছোট কটেজে থাকার ব্যবস্থা করা থাকে পর্যটকদের। সারাবছরই নানা ধরনের জীবজন্তুর দেখা মেলে এখানে। জিপ সাফারি এবং বোট সাফারি উভয়েরই ব্যবস্থা রয়েছে। মহানন্দা নদীতে বোট সাফারিতে কুমীর থেকে পাখি সব কিছুর দেখা মেলে।

ব্যাট আইল্যান্ডে যাওয়ার সেরা সময় এই গরম কালে। এই সময় জলের স্তর একটু নেমে যায়। সেকারণে সহজেই সেখানে পৌঁছনো যান। এখানে পৌঁছতে হলে ২০ মিনিট বোট রাইড করতে হয়। প্রায় ২ হেক্টর জায়গা নিয়ে তৈরি দ্বীপটি। প্রায় হাজার খানেক বাদুড়ের বাস এখানে। গাইড নিয়েই সেখানে পৌঁছতে হবে। তবে শর্ত একটাই দূর থেকে কোনও রকম বিরক্ত না করেই বাদুড় দেখতে হবে।

হিরাকুন্দ জলাধারে আরও অনেক দ্বীপ রয়েছে। যেখান থেকে সানসেট দেখা যায় সেই দ্বীপকে বলা হয় সানসেট দ্বীপ। যদিও সেখানে তেমন কোনও বসতি নেই। গাইড ছাড়া এখানে সফর করা যায় না। এবং ওড়িশা বনদফতরের বিভিন্ন প্যাকেজ রয়েছে এই হিরাকুন্দ জলাধারে সাফারির জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+