Travel: ঘুম ভেঙে উঠে আদুরে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে চান, চলে আসুন চা-বাগানে ঘেরা এই গ্রামে
আকাশে এখন মেঘের আনাগোনা বেড়েছে। বেশ মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে। মাঝে মধ্যেই বৃষ্টির দেখা মিলছে। দহনের তীব্রতা এখন আর নেই বললেই চলে। তার মধ্যেই অনেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। যাঁরা একটু অফবিট লোকেশন খুঁজছেন তাঁরা চলে যেতে পারেন দার্জিলিংয়ের কাছে এই অফবিট লোকেশনে।
বাদামতাম। দার্জিলিং জেলার বিজনবাড়ি ব্লকের অফবিট জায়গা বাদামতাম। লেবং বাজার থেকে ৭ কিলোমিটার দূরে এর অবস্থান। একেবারে চা বাগানে ঘেরা একটি জায়গা। বাদামতামের চাপপাশে ঢেউ খেলানো চা-বাগান। আর সামনে কাঞ্চনজঙ্ঘা। সে এক অপূর্ব সহাবস্থান রয়েছে দেখা যায় এখানে। তার সঙ্গে পাখিদের আনাগোনা।

বাদামদামের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানকার চা বাগানের নাম বাদামতাম টি এস্টেট। এখান থেকে কাছে পিঠের অনেক জায়গায় যাওয়া যায়। যেমন বাদামতামের কাছেই রয়েছে মাঝিটার। যেখানে রঙ্গিত নদীর সঙ্গে মিশেছে রংদুং খোলা। এই নদীর উপরে রয়েছে ব্রিটিশ আমোলের তৈরি একটি হ্যাঙ্গিং ব্রিজ।
এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। বাদামতাম ভিউ পয়েন্টে যদি ভোর ভোর আসতে পারেন তাহলে তার সৌন্দর্য আরও ভাল করে উপভোগ করতে পারবেন। সূর্যের প্রথম রশ্মি যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে তখন দেখে মনে হয় সোনা গলে গলে পরছে পাহাড়ের উপরে। মুহূর্তে বদল হতে থাকে পাহাড়ের রং।
বাদামতাম ভিউ পয়েন্ট থেকে অসাধারণ লাগে বাদামতাম টি এস্টেটের ভিউ। এনজেপি থেকে রোহিনী হয়ে বাদামতাম আসতে হলে ৮৫ কিলোমিটার পথ পেরোতে হবে। দার্জিলিং থেকে লেবং হয়ে বাদামতাম পৌঁছতে ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। শেয়ার গাড়িতেও আসা যায় এখানে শিলিগুড়ি থেকে দার্জিলিং এসে সেখান থেকে লেবং বাজার। তারপরে লেবং বাজার থেকে শেয়ার গাড়িতে বাদামতাম।












Click it and Unblock the Notifications