দীর্ঘ চারমাস পর ফের খুলছে উত্তর সিকিমের 'পর্যটন দুয়ার', উৎসাহ তুঙ্গে
প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর উত্তর সিকিমে পর্যটন কার্যক্রম সোমবার থেকে পুনরায় চালু হচ্ছে। পর্যটন ও অসামরিক বিমান চলাচল বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাও এই তথ্য জানিয়েছেন।
রাও জানিয়েছেন, পর্যটকরা লাচুং, ইয়ুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট ভ্রমণ করতে পারবেন। তবে লাচেন এখন নয়, আগামী পর্যটন মরসুমেই খুলবে। রবিবার সাংবাদিকদের তিনি বলেন, “উত্তর সিকিম পর্যটকদের জন্য আবার খুলছে এবং সোমবার থেকে অনলাইন পারমিট দেওয়া শুরু হয়েছে।”

পর্যটকদের জন্য কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে। রাও বলেন, পর্যটকদের সানক্ল্যাং সেতু চেকপোস্ট দুপুর ১টার মধ্যে অতিক্রম করতে হবে এবং ফেরার সময় টুং সেতু দুপুর ২টোর মধ্যে পার হতে হবে। মে মাসের শেষ থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর সিকিম পর্যটকদের জন্য বন্ধ ছিল।
সীমান্ত সড়ক সংস্থা (BRO) সানক্ল্যাং সেতু পুনর্নির্মাণ করেছে, যা জোংগু অঞ্চলের সাথে যোগাযোগ পুনঃস্থাপন করেছে। এছাড়া, চুংথাংগামী পর্যটকদের জন্য প্রায় দেড় ঘণ্টা ভ্রমণের সময় কমাতে একটি বিকল্প পথ তৈরি করা হয়েছে।
যুদ্ধক্ষেত্র পর্যটন উদ্যোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাও জানান, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বছরের শুরুতে যে উদ্যোগের ঘোষণা করেছিলেন, সেই অনুযায়ী ২৭ সেপ্টেম্বর থেকে দেশীয় পর্যটকদের জন্য চোলা এবং ডোকলাম খোলা হবে। প্রাথমিকভাবে প্রতিদিন ২৫টি গাড়ির অনুমতি দেওয়া হবে।












Click it and Unblock the Notifications