Travel: একইসঙ্গে পাহাড়, সমুদ্রের হাতছানিতে নিজেকে হারিয়ে ফেলতে চান, ঘুরে আসুন এই স্পটগুলিতে
ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রায় কমবেশি সকলেরই থাকে। আর ঘুরতে গেলে মানসিক চাপ কমে। সেই সঙ্গে কিছুদিন একটু নিশ্চিন্তে কাটানো যায়। কারণ এই ব্যস্ত জীবনে সকলেই যেন সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন। আর সেখান থেকে যদি একটু ফুসরত পাওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না।
আপনি যদি দেশের স্থানগুলোতে ঘুরতে যেতে চান, তাহলে কিন্তু আপনি পাহাড়, সমুদ্র একসঙ্গে দেখতে চাইবেন ও চোখেরও কিন্তু অনেকটাই শান্তি মিলবে। আপনি সমুদ্র সৈকতে সূর্যাস্ত দারুন ভাবে উপভোগ করতে পারবেন।

তাছাড়া এই পাহাড়ি স্টেশনগুলির মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। ঠান্ডা হাওয়ায় অনেকটাই শান্তি পাবেন আপনি। জানেন আমাদের দেশের কোন কোন জায়গাগুলিতে পাহাড়ও সমুদ্র একসঙ্গে দেখতে পাবেন আপনি।
গোয়ার কানাকোনা
দক্ষিণ গোয়ার কানাকোনা খুব বিশেষ একটি জায়গা। যদিও এই জায়গাটির নাম অনেকেই জানেন না। তবে যারা জানেন তারা কিন্তু এই জায়গাটিতে অনেকবারই ভ্রমন করেন অর্থাৎ প্রতি মাসেই কিন্তু পর্যটকের এখানে ঘুরতে আসেন। যেখানে রয়েছে আগোন্ধা বিচ, বাটারফ্লাই বিচ ও পালোলেম বিচ। যার অত্যন্ত সুন্দর সৈকত রয়েছে। এই সৈকতগুলি সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। সৈকতের একপাশে বালি আর লম্বা তালগাছ রয়েছে। আবার অন্যদিকে জলরাশি ও পাহাড়ের হাতছানি রয়েছে।
কর্ণাটকের গোকর্ণ
কর্ণাটকের গোকর্ণে যদি আপনি শান্তিপূর্ণভাবে কিছুটা সময় কাটাতে চান, তাহলে আপনি কিন্তু এই ব্যস্ত জীবনযাত্রা থেকে দূরে থাকতে এখানে ঘুরে আসতে পারেন। ভারতের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এটি। কারণ এখানে নির্জন সমুদ্র সৈকত রয়েছে। ওম সৈকত, প্যারাডাইস সৈকত, নির্বাণ সৈকত, হাফ মুন সৈকত রয়েছে। শুধু এখানে এই বিচ দেখতে আসেন। পর্যটকের এখানে আসেন না। যদি আপনি ট্রেকিং করতে ভালোবাসেন, তাহলে এখানকার মতন সুন্দর জায়গা বোধহয় আর নেই।
অন্ধ্রপ্রদেশের ইয়ার্দা
অন্ধপ্রদেশের ইয়ার্দা অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের পশ্চিম উপকূগুলি অবস্থিত। সৈকতের তিনদিকে সুন্দর পাহাড় দ্বারা বেষ্টিত। সৈকত থেকে তিন কিলোমিটার দূরে ডলফিন নোজ নামের একটি পাহাড় রয়েছে। যা দেখতে ডলফিনের নাকের মতন।
এলিফ্যান্ট বিচ
আন্দামানের এলিফ্যান্ট বিচের পর্যটকদের স্বপ্নময় সুন্দর জায়গা বলা চলে। এলিফ্যান্ট বিচের নৌকায় অথবা পাথুরে বনের মধ্যে দিয়ে ট্রেকিং করতে করতে আপনি এই জায়গায় সুন্দরভাবে পৌঁছে যাবেন। এখানে গেলে বনের লম্বা লম্বা গাছ, তাছাড়া সবুজ পাহাড়ের মধ্যে শান্ত পরিবেশ দেখতে অত্যন্ত দারুণ। এখানকার পরিবেশে গেলে কিন্তু আপনি মুগ্ধ হবেনই। তাই এবার ছুটিতে আপনিও কিন্তু দেশের এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications