Travel: সূর্যাস্তের রক্তিম আভা ছড়িয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘায়, এমন দৃশ্যের সাক্ষী হতে চলে আসুন পাহাড়ের এই গ্রামে

শীতের চাদর গায়ে জড়িয়ে ফেলেছে উত্তরবঙ্গ। আর শীত আসা মােনই সু্ন্দরী হয়ে ওঠে পাহাড়। পর্যটকের ঢল নামে সেখানে। দার্জিলিং-কালিম্পংয়ের মতো জায়গাগুলিতে ভিড়ে ঠাসা। এই ভিড় এড়িয়ে যাঁরা একটু নিরিবিলিতে কাটাতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে কালিম্পংয়ের কাছে শিঞ্জি।

একেবারে অচেনা একটা জায়গা। সামনে দিগন্ত বিস্তত পাহাড়। আর তাতে হীরের মুকুটের মতো বসে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ে সূর্যোদয় তো সকলেই দেখেছেন। কিন্তু সূর্যাস্ত খুব কমই উপভোগ করে থাকেন পর্যটকরা। এই শিঞ্জি হচ্ছে এম একটি জায়গা যেখান থেকে উপভোগ করা যায় কাঞ্জনজঙ্ঘায় সূর্যাস্ত।

Kangchenjunga

অস্তমিত সূর্যের মায়াবী আলোয় কেমন দেখায় কাঞ্জনজঙ্ঘাকে তা দেখে কোনও দিন ভুলতে পারবেন না। মোহগ্রস্ত হয়ে পড়বেন আপনিও। শ্বেতশুভ্র পাহাড়ের অস্তগামী সূর্যের রক্তিম আভা যেন সম্মোহ ছড়িেয় দেয় চারিদিকে। আর সেখানে থাকার জায়গা বলতে রয়েছে একটি ছোটো হোমস্টে।

জঙ্গল আর পাহাড়ে ঘেরা শিঞ্জির একদিকে রয়েছে তিস্তার বিস্তীর্ণ শোভা। আরেকদিকে রয়েছে বিস্তৃত কাঞ্জনজঙ্ঘা। একেবারে ক্লিয়ার ভিউ পওয়া যায় এখানে। অসাধারণ পাহাড়ের সেই সৌন্দর্য। কাঞ্জনজঙ্ঘার পুরো রেঞ্জটাই এখা থেকে দেখা যায়। কাজেই এখানে কয়েকটা দিন িনরিবিলিতে কাটিয়ে গেলে মন্দ লাগবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+