Ramgarh: পাহাড়-জঙ্গল-ঝরনার মাঝে বেড়িয়ে আসুন ঝণ্টি পাহাড়ে, কলকাতার কাছেই রয়েছে সেই জায়গা
সপ্তাহান্তে ২ দিন ছুটি থাকলে দেরী না করে বেড়িয়ে পড়ুন। কলকাতার কাছেই রয়েছে একটি অফবিট জায়গা। যার নাম ঝণ্টি পাহাড়। বাংলা ছবি চার মূর্তিতে এই জায়গার নাম শোনা গিয়েছিল। চিন্ময় চট্টোপাধ্যায়, সন্তোষ মিত্র অভিনীত সেই ছবিটিতে ঝণ্ডি পাহাড়ের বর্ণনা িছল। শ্যুটিংও নাকি হয়েছিল এখানে।
সেই ঝণ্টি পাহাড় রয়েছে ঝাড়খণ্ডের রামগড়ে। ট্রেনে সোজা রাঁচি রোড স্টেশনে নামতে হবে। সেখানে থাকার জায়গার অভাব নেই। অনেক জায়গা রয়েছে। এমনিতে ঝাড়খণ্ডকে বাঙালিরা হাওয়া বদলের জায়গা বলেই জানে। সেকারণে ঝাড়খণ্ডের একাধিক জায়গায় বাঙালি বাংলো বাড়ি দেখতে পাওয়া যায়। কলকাতার বাবুঘাট থেকেও রামগড় যাওয়ার বাস ছাড়ে।

এই রামগড়েই রয়েছে একাধিক জায়গা। রাজরাপ্পা বেড়িয়ে আসা যায় এখান থেকে। দামোদর এবং সুবর্ণ রেখা নদীর দেখা মিলবে এখানে। হুড্রু জলপ্রপাত দেখে নিতে পারবেন। কাঝেই রয়েছে সুবর্ণরেখার নদীর উপরে জলাধার। এই জলাধার থেকেই রাঁচি এবং রামগড়ে জলসরবরাহ হয়। এই রামগড় থেকেই দেখে নেওয়া যায় রাজরাপ্পার ছিন্নমস্তা মায়ের মন্দির। যার সঙ্গে কামাখ্যা মন্দিরের সঙ্গে এখানকার মিল রয়েছে। এখানেও তন্ত্র সাধনা হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে।

রামগড় থেকে ঘুরে আসা যায় পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ব্যালিতে রয়েছে অনেক রকম ওয়াটার স্পোর্টস। বোডিং, স্পিড বোট, শিকারা পরিষেবা রয়েছে। হেয়ারপিন বেন্ড দেখে বেড়িয়ে আসুন এমন মন ভাল করা শরীর ভালো করা জায়গা। সুপ্তাহান্তের ছুটিতে একটু হাওয়া বদল করে আসুন এই রামগড় থেকে।












Click it and Unblock the Notifications