BTS জ্বরে আক্রান্ত নয় এমন খুঁজে পাওয়া মুশকিল, ঘুরে আসুন সেই বিটিএসদের দেশে
কোরিয়ান সিঙ্গার থেকে কোরিয়ান বিউটি প্রোডাক্ট। দেশজুড়ে এখন কোরিয়ান জ্বরে আক্রান্ত যুব সমাজ। বিটিএস জ্বরে কাঁপছে তারা। সেই বিটিএসদের দেশ দেখতে অনেকেই আগ্রহ দেখান। ছবির মতো সুন্দর দেশ দক্ষিণ কোরিয়া। যতাই সুন্দর সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ততটাই সুন্দর সেখানকার বাসিন্দারা।
দক্ষিণ কোরিয়ায় অনেক ভারতীয় ছাত্রই পড়াশোনা বা গবেষণা করতে যান। কিন্তু বিটিএস ব্যান্ডের জনপ্রিয়তা তুঙ্গে ওঠার পর থেকে দক্ষিণ কোরিয়া নিয়ে ভারতীয়দের আগ্রহ কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনকী কোরিয়ান বিউটি প্রোডাক্ট পর্যন্ত ভাইরাল হয়ে গিেয়ছে ভারতে। দক্ষিণ কোরিয়ায় ভারতীয় পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। আগে যে দেশে ভারতীয় পর্যটকের সংখ্যা নগন্য মাত্র ছিল।

এবার ভারতীয় পর্যটকদের নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছে কোরিয়ার পর্যটন মন্ত্রকও। তারা সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালে ২লক্ষ ভারতীয় পর্যটককে তাঁদের দেশে নিয়ে আসবেন। সেই মতো পরিকল্পনা শুরু করে দিয়েছেন তাঁরা। দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। ২০২৩ সালে ১ লক্ষের বেশি ভারতীয় পর্যটক সেখানে গিয়েছিলেন। এবার সেই সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়ার পর্যটন মন্ত্রক।
ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে নানা রকম আকর্ষনীয় সব ট্যুর প্যাকেজ তৈরি করার পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা। সেই সঙ্গে ভারতের একাধিক আন্তর্জাতিক পর্যটন সংস্থার সঙ্গে যোগাযোগ করছে তারা । সেই সব পর্যটন সংস্থার মাধ্যমে ভারতীয় পর্যটকদের কাছে পৌঁছে দিতে চাইছেন তাঁরা দক্ষিণ কোরিয়া ঘোরার নানা প্যাকেজ। এমনকী একাধিক বিনোদন অনুষ্ঠানেরও আয়োজন করতে চলেছে তারা। যাতে ভারতীয় পর্যটকরা আকৃষ্ট হন।
মলদ্বীর বয়কটের ট্রেন্ডের জেরে ভারতীয় পর্যটকরা নতুন কোনও ডেস্টিনেশন খুঁজছেন। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়া তাঁদের কাছে অন্যতম আকর্ষনীয় জায়গা হয়ে উঠতে পারে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু এখনও সেভাবে পর্যটন মানচিত্রে জায়গা করে উঠতে পারেনি কোরিয়া সেকারণে ভারতীয় পর্যটকদের টানতে উদ্যোগী হয়েছে তারা। কাজেই এবার নতুন কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে ঘুরে আসতেই পারেন দক্ষিণ কোরিয়া।












Click it and Unblock the Notifications