পাহাড়ে থিকথিকে ভিড়, বেড়িয়ে আসুন অফবিট জুকু ভ্যালি থেকে
গরমে হাঁসফাস শহর থেকে গ্রাম। চলছে তাপপ্রবাহ-লু। গরম থেকে বাঁচতে পাহাড়ে ছুটছেন সকলে। উত্তরবঙ্গে তাই ঠাঁই নাই দশা। এই বাজারে কম খরচে কলকাতার কাছেই বেড়িয়ে আসুন জুকু ভ্যালি থেকে। একেবারে অফবিট জায়গা অনেকেই যাননি।
উত্তরবঙ্গের এঅকেবারে কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অফবিট জায়গা। অসম-মেঘালয় তো বটেই জুকু ভ্যালি একেবারে অন্যরকম। নাগাল্যান্ডে রয়েছে এই জুকু ভ্যালি। প্রকৃতি এই রাজ্যকে যেন সব সৌন্দর্য উজার করে দিয়েছে। এতোটাই সুন্দর নাগাল্যান্ড। তার থেকেও সুন্দর জুকু ভ্যালি। এই নাগাল্যান্ডেরই অংশ জুকু ভ্যালি। এই জুকু ভ্যালিতে জড়িয়ে রয়েছে ইতিহাসও।

যাঁরা পাহাড়ে গিয়ে ছোটখাট ট্রেক করতে ভালবাসেন তাঁদের জন্য আদর্শ জায়গা জুকু ভ্যালি। দুটি পথে জুকু ভ্যালি ট্রেক করা যায় একটি ভিসামা থেকে আরেকটি জাখামা গ্রাম থেকে। ভিসামা রুটটি বেশি সহজ। বেশ কিছুটা সমতল রাস্তায় চলার পর শুরু হয় হালকা উতরাই। রাস্তার পাশে অসংখ্য রডোডেনড্রন ফুটে রয়েছে। তারসঙ্গে মেঘেদের খেলা। উত্তর পূর্বের রাজ্যগুলির এটা একটা আলাদা মাধুর্য রয়েছে।

কিছুদূর যেতেই চোখে পড়বে জুকু ভ্যালির বিশেষত্ব। একটি ভূখণ্ড তৈরি হয়েছে এখানে। জমির উপরে যেন ঢেউ খেলে গিয়েছে। সেটা দেখার জন্য ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। বাঁশের তৈরি ঝুলন্ত ভূমিরূপ। সেখানে নাকি অসংখ্য লিলি ফুটে আছে। যমন কাশ্মীরে টিউলিপ দেখা যায়। ঠিক তেমনই এখানে অসংখ্য লিলি দেখা যায়। সেই পাহাড়ের উপত্যকা জুড়ে নাকি বিছিয়ে থাকে এই লিলি ফুল।

শুধু জুকু ভ্যালি নয় নাগাল্যান্ডে পা রাখলেই দেখা তার সৌন্দর্য। নাগাল্যান্ডের একটা বিশেষত্ব হল কেউই ফুল। নাগাল্যান্ডের রাজধানী কোহিমার রাতের সৌন্দর্য অসাধারণ। যা হারমানায় দার্জিলিং, সিকিমকেও। অনেকেই জানেন না সেকথা। কারণ পর্যটনের দিক থেকে কোহিমা অত্যন্ত কম রেটেড একটা জায়গা। বড়বেশি পর্যটন এখানে যান না। সেই সঙ্গে রকমারি আদিবাসী খাবার এখানে পাওয়া যায়।












Click it and Unblock the Notifications