Travel: বর্ষায় গা ভিজিয়ে সমুদ্রের পাড়ে মধুচন্দ্রিমা যাপন, ঘুরে আসুন কলকাতার কাছেই মিনি মরিশাস থেকে
বিদেশ সফর বাঙালির কাছে এখনও স্বপ্ন। অনেকেই যাচ্ছেন টুকটাক করে কিন্তু সাধারণ মধ্যবিত্তের কাছে বিদেশে বেড়াতে যাওয়া কষ্ট কল্পনা হয়েই রয়ে গিয়েছে। কিন্তু বেড়াতে যাওয়া আটকাবে কে। আমাদের দেশই রয়েছে এমন সব সুন্দর জায়গা তার কাছে হার মানবে বিদেশও।
এমনই একটি জায়গা রয়েছে কলকাতার প্রতিবশী রাজ্যে। ওড়িশার একেবারে অচেনা ডেস্টিনেশন আনভি সমুদ্র সৈকত। যাকে মিনি মরিশাস বললে ভুল হবে না। পরিচ্ছন্ন সমুদ্র সৈকত। সঙ্গে বিলাস বহুল রিসর্ট। যেখানে নবদম্পতিদের মনোরঞ্জনের সবরকম বন্দোবস্তই রয়েছে।

ঝাউবনের মাঝে হারিয়ে যাওয়া তার মাঝেই রয়েছে সুন্দর দোলনা। কটেজের বারান্দায় বসে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন। তার সঙ্গে প্রাইভেট বিচের সুবিধাও রয়েছে। এখানে প্রাইভেট সি বিচে নিশ্চিন্তে সমুদ্রের জলে অবগাহন করতে পারবেন। ঝাউবনের মাঝ দিয়ে চলে গিয়েছে রাস্তা। মাঝে মাঝে সিটিং প্লেস। যেখানে চাইলে লাঞ্চ সেরে নিতে পারবেন বা নরম পানীয়ের স্বাদ নিতে পারেবেন। সন্ধে নামলে সমুদ্রের গর্জন শুনতে শুনতে বার্বিকিউর স্বাদ নিতে পারবেন।
সমুদ্র সৈকতে এতোকিছুর সমাহার বিদেশের মাটিতেই মেলে। কাজেই যাঁরা সাধ্যের মধ্য সাধ পূরণ করতে চাইছেন তাঁরা ঘুরে আসতে পারেন ওড়িশার এই অফবিট ডেস্টিনেশন আনভি সমুদ্র সৈকতে। কাজেই যাঁরা এরকম কোনও জায়গায় ঘুরতে যেতে চান তাহলে আর দেরি না করে বেড়িয়ে আসুন ওড়িশার এই অফবিট লোকেশনে।
মহানদী পেরিয়ে পৌঁছে যেতে হয় এই জায়গায়। গাড়ি নিয়েও আসতে পারেন আবার ট্রেনেও আসা যায়। শহরের ক্লান্তি দূর হয়ে যাবে। কটক শহর থেকে গাড়িতে আসা যায়। মাত্র আড়াই ঘন্টার মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায়। আনভি সমুদ্র সৈকত অবশ্য ওড়িশার হিডন জেম বললে ভুল হবে না। পুরী, ধুবলাগাডি ছেড়ে একটু অন্যরকম লোকেশনে যেতে চান তাঁরা অনায়াসেই চলে আসতে পারেন এখানে।
বারোমাসই এখানে বেড়াতে আসা যায়। তবে বর্ষায় সমুদ্রের মাধুর্য একটু আলাদাই হয়। তাই এখনই ঘুরে আসুন কলকাতার কাছে এই অফবিট লোকেশনে। কম খরচে একেবারে বিদেশে থাকার অভিজ্ঞতা পেয়ে যাবেন। আর দেরি না করে টিকিট বুক করে ফেলুন।












Click it and Unblock the Notifications