Mahashivratri 2024: বাংলার এই মন্দিরে নাকি নিজে আসতেন মহাদেব, পাশের নদীতে ভেজাতেন জটা!
Mahashivratri 2024: আজ মহা শিবরাত্রি! কথিত আছে, শিবের মতো বর পেতে শিবরাত্রির দিন মহিলারা শিবের মাথায় জল ঢালেন। প্রত্যেক বছরই সেই নিয়ম পালিত হয়ে আসছে। এই বছর সেই নিয়মে অন্যথা হবে না। যদিও এবারের শিবরাত্রির সময় নেই বিভ্রান্তি রয়েছে। আজ শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে যোগ।
যা চলছে শনিবার রাত পর্যন্ত। ফলে কোন সময় পুজো (Mahashivratri 2024) করা সম্ভব তা নিয়ে একটা বিভ্রান্তি আছে। তাতে কি! সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। মন্দিরে মন্দিরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দক্ষিণ থেকে উত্তর, বাংলার একাধিক শিবমন্দিরে (Mahashivratri 2024) চলছে জোড়কদমে প্রস্তুতি।

যার মধ্যে অন্যতম প্রাচীন মন্দির হলো শিবখোলা মন্দির। লোকমতে এই মন্দির প্রতিষ্ঠার আগে নাকি স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি নিজে এই জায়গায় আসতেন। শুধু তাই নয়, মন্দিরের পাস দিয়ে বয়ে চলেছে নদী। আর সেই নদীতে বাবা ভোলানাথ নিজের জটা ধুতেন বলেও এলাকার মানুষের বিশ্বাস রয়েছে। যেখান থেকে এই জায়গা এবং মন্দিরের নামকরণ ঘটে শিবখোলা।
শুধু তাই নয়, শিবখোলা মন্দিরে প্রতিষ্ঠিত মহাদেব এতটাই জাগ্রত যে কোনও ভক্তকেই খালি হাতে ফেরান না। অন্যদিকে ঐতিহাসিক এই মন্দিরে মহাদেবের পাশাপাশি পার্বতী, কালী এবং গনেশ প্রত্যেকেই এসেছেন এবং নিজের ছাপ রেখে গিয়েছেন বলেও মানুষের বিশ্বাস রয়েছে। আর সেই বিশ্বাস থেকেই সারা বছরই বাবার কাছে ভক্তদের ভিড় লেগেই থাকে। আর শিবরাত্রির দিন তো লক্ষাধিক মানুষের ভিড় হয়।
বহু কাল থেকে প্রসিদ্ধ এই শিবের মন্দির। একেবারে পাহাড়ের কোলে এই মন্দির হওয়ায় পাহাড়ের গোর্খা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় সহ সমতলেরও মানুষদের আনাগোনা লেগে থাকে এখানে। বিশেষ করে শিবরাত্রির দিন পাহাড় তথা সমতল সব জায়গা থেকেই ভক্তবৃন্দরা এসে পৌঁছান এই মন্দিরে।

ঠিক সেই মতো এবারও একই রীতিতে হবে শিবরাত্রি বলে জানান মন্দিরের মুখ্য পুরোহিত। অন্যদিকে শিবরাত্রি পুজো উপলক্ষে আকাশ ছোঁয়া সমস্ত জিনিসের দাম। ফল থেকে বেল! সব কিছুর দাম উপরের দিকে। পাল্লা দিয়ে বাড়ছে ফুলের দামও। ছোট আকন্দ কুড়ির মালা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।
ধুতরো ও কাটা ফল বিক্রি হয়েছে প্রতিপিস ১০ টাকা দামে। বড় গাঁদার মালা কোথাও ৩০, আবার কোথাও ৪০ টাকা দামে বিক্রি হয়েছে। ছোট রজনীগন্ধা দিয়ে পিস প্রতি গাঁদার মালার দাম ছিল ১০ টাকা। শুক্রবার সকালে তা বেড়ে বিক্রি হচ্ছে কোথাও ১৫ আবার কোথাও ২০ টাকায়।












Click it and Unblock the Notifications