Lakshadweep Vacation Guide: মোদীর সফরের পরে বিখ্যাত! কী ভাবে যাবেন লাক্ষাদ্বীপ? বিমান বা জাহাজে খরচই বা কত?
Lakshadweep Vacation Guide: দেশের বিভিন্ন জায়গা থেকে লাক্ষাদ্বীপ পৌঁছনো যেতে পারে। তবে তা পশ্চিম উপকূলের কাছাকাছি হওয়ায় মুম্বই বা কেরলের কোচি হল ভ্রমণ শুরু করার আদর্শ জায়গা। সুবিধার জন্য পর্যটকদের কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ভাল যোগাযোগ রয়েছে, তেমনই শহরকে বেছে নিতে হবে, যেখান থেকে রয়েছে বিমান ও জলপথের রুট।
পর্যটকদের জন্য ইন্ডিয়ান ট্যুরিজমের লাক্ষাদ্বীপের প্যাকেট ট্যুর রয়েছে। জাহাজে করে পাঁচ দিনের ট্যুরে কাভারত্তি, কাজপেনি ও মিনিকয় দ্বীপ। বিদেশি নাগরিকদের জন্য লাগে পর্যটন ভিসা। তাহলেই তাঁরা যে কোনও ভারতীয়ের মতো এমভি কাভারত্তি জাহাজে ভ্রমণ করতে পারেন।

কোচিতে সকালে জাহাজে উঠতে হয়। যাত্রা শুরুর পরে চা দিয়ে স্বাগত জানানো হয়। তারপরে জলক্রীড়া, লোকনৃত্য ও দর্শনীয় নানা ক্রীড়াকলাপ থাকে। যা কোচিতে ফিরে আসে, এই ভ্রমণ মানুষকে অবিস্মরণীয় স্মৃতি দেয়। লাক্ষাদ্বীপ ভ্রমণের এই প্যাকেজ ভারতীয় মুদ্রায় সর্বনিম্ন শিশুদের জন্য ২৫৫০০ থেকে প্রাপ্তবয়স্কদের ২৮৫০০ টাকা। বিস্তারিত জানতে ক্লিক করুন http://lakshadweeptourism.com/tourpackages.html
অন্যদিকে বিমানেও লাক্ষাদ্বীপ যাওয়া যেতে পারে। তা বিশেষ সময়সাপেক্ষ নয়। অ্যালায়েন্স এয়ারের বিমান কোচি থেকে ছাড়ে সকাল ৮.৫৫-তে। ৯০ মিনিটের যাত্রা পথে ভাড়া মোটামুটি পাঁচ হাজার পাঁচশো টাকা। তবে এই ভাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হতে পারে।
SNIC Lakshdeep.Finishing the year at the Seas. New Year Celebrations of the Cadets on board MV Kavarathi pic.twitter.com/1UZA5OfNlz
— NCC DTE KERALA & LAKSHADWEEP (@NCC_KER_LAK_DTE) January 1, 2024
লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য রাজধানী দিল্লি থেকে সরাসরি কোনও ট্রেন নেই। এর জন্য কেরলের এর্নাকুলাম রেল স্টেশন পর্যন্ত ট্রেনে যাওয়া যেতে পারে। তারপর খুব কাছ থেকে সমুদ্র কিংবা আকাশ পথে লাক্ষাদ্বীপ পৌঁছনো যাবে। নয়াদিল্লি থেকে এর্নাকুলাম পর্যন্ত হিমসাগর এক্সপ্রেস, নিজামুদ্দিন থেকে মঙ্গলবার লাক্ষাদ্বীপ এক্সপ্রেস। এছাড়াও রয়েছে রাজধানী এক্সপ্রেস, কেরল এক্সপ্রেস এবং মিলিলিয়াম এক্সপ্রেসের মতো ট্রেন।
রাজধানীতে ৩৭ ঘন্টার ভ্রমণে খরচ থ্রিএসিতে ৪৮৫০ টাকা, টুএসিতে ৬৬৬৫ টাকা এবং ওয়ান এসিতে ৮৮৮৫ টাকা। অন্যদিকে লাক্ষাদ্বীপ এক্সপ্রেসে সময় লাগে প্রায় ৫০ ঘন্টার মতো। এই ট্রেনের স্লিপারে ভাড়া ৯৮৫ টাকা। এন্য ট্রেনগুলির কমবেশি এরকমই সময় লাগে এর্নাকুলাম পৌঁছতে।
এর্নাকুলাম থেকে লাক্ষাদ্বীপ পৌঁছতে গেলে বিমানের রুট হল সেখান থেকে লাক্ষাদ্বীপের অগতি দ্বীপের এগতি এয়ারপোর্ট। কোচি এয়ারপোর্ট থেকেও রয়েছে অনেক ফ্লাইট। এছাড়া সিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জাহাজে কোচি থেকে লাক্ষাদ্বীপ পৌঁছনো যায়। সেক্ষেত্রে সময় লাগে ১২ থেকে ২০ ঘন্টার মতো। তবে সাত থেকে আট ঘন্টাতেও পৌঁছনো যায়, রয়েছে বিভিন্ন জাহাজ।
দিল্লি থেকে সুরাত-বেঙ্গালুরু-কোচি হয়ে অগতি পৌঁছনো যায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস প্লাস অ্যালায়েন্স এয়ারের বিমানে। সময় লাগে ১৪ ঘন্টা ৪৫ মিনিট। ভাড়া ১১,২৩৮। দিল্লি থেকে মুম্বই, বেঙ্গালুরু, কোচি হয়ে বিমান রয়েছে। এক্ষেত্রে সময় কিংবা ভাড়ায় অদলবদল স্বাভাবিক ঘটনা।












Click it and Unblock the Notifications