Koipul: বর্ষায় টলটল করছে ঝিলের জল, মাঝ দিয়ে চলে গিয়েছে রাস্তা, বেড়িয়ে আসুন শহরের কাছেই অফবিট লোকেশনে
দুদিকে বিপুল জলরাশি। আর মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। বর্ষায় কলকাতার একেবারে কাছেই রয়েছে এই অফবিট লোকেশন। সারাবছর এখানে তেমন ভিড় না হলেও বর্ষার সময় অনেকেই এখানে ভিড় জমান। যাঁরা শহরের বাইরে কোনও কারণে যেতে পারেন না তাঁদের অনেকেই এখানে ছুটে আসেন মাঝে মধ্যেই।
কলকাতা শহর থেকে মাত্র ঘণ্টা খানেকের দূরত্ব। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না এর দূরত্ব নিয়ে। বারাসত থেকে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই জায়গায়। সাইকেলে করেও যাওয়া যায়। কাজেই শহর থেকে এতোটাই কাছে কৈপুল।

বারাসতের চাঁপাডালি মোড় হয়ে খড়িবাড়ির রাস্তা ধরতে হবে। বাগুইআটি থেকে খড়িবাড়ির বাসে করে কৈপুলে আসা যায়। কাজেই যাতায়াতে তেমন ঝক্কিও নেই আবার টাকার খরচও হয়না। আবার থাকার খরচও নেই। একবেলাতেই ঘুরে আসা যায় কৈপুল। মধ্যমগ্রামের মধ্যে পড়ে। লোকাল ট্রেনেও মধ্যমগ্রাম স্টেশনে নেমে কৈপুল পৌঁছে যাওয়া যায়। যাওয়ার রাস্তাটা অসাধারণ। বাইকে করে যেতে সবচেয়ে বেশি ভাল লাগবে।
কৈপুল আসলে সারি সারি মাছের ভেরি। অনেকেই হয়তো ভাবনেই মাছের ভেরিতে কোথায় বেড়ানো। কিন্তু এখানে এলে বুঝতে পারবেন কতোটা সুন্দর এখানকার রাস্তা। চারিদিকে গ্রামবাংলা সবুজ সৌন্দর্য। একেবারে পরিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবেন। মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। দুপাশে টইটুম্বুর জল। অনেকেই এখানে আসেন বিকেলের সময় কাটাতে। এখান থেকে সূর্যাস্ত অসাধারণ সুন্দর লাগে দেখতে। কাছে পিঠে আবার খাবার স্টলও রয়েছে। চায়েক কাপ হাতে একটা সুন্দর বিকেল কাটিয়ে দিতে পারেন এখানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications