রংপো নদীর পাড়ে পাহাড়ি জঙ্গলে চড়ুইভাতি, বেড়িয়ে আসুন কালিম্পংয়ের এই অফবিট ট্যুরিস্ট স্পট থেকে
গরমে কঠিন অবস্থা। কোনও কাজেই মন বসছে না। এপ্রিল মে মাস জুড়ে অনেকগুলি ছুটি রয়েছে ক্যালেন্ডারকে। সেরকমই ছুটি দেখে বেড়িয়ে পড়ুন সোজা পাহাড়ে। বন্দে ভারতের দৌলতে পাহাড় এখন ঘরের কাছে হয়ে গিয়েছে। এই গরমের ছুটিতে বেড়িয়ে আসুন কালিম্পংয়ের কাশ্যান আর রানিবান।

কালিম্পংয়ের ছোট্ট গ্রাম কাশ্যান
কালিম্পং তো সকলেই দেখেছেন। দার্জিলিং জেলার বড় শহরগুলির মধ্যে অন্যতম। এই কালিম্পংয়ের কাছেই রয়েছে একটি ছোট্ট গ্রাম কাশ্যান। যার উচ্চতা প্রায় ৬ হাজার ফুট। এই কাশ্যন থেকে কাঞ্চনজঙ্ঘা মুগ্ধ করবেষ এখানে হোটেল বলে তেমন কিছু নেই রয়েছে হোম স্টে। তাই আগে থেকে বুক করে রাখতে হয়। পাহাড়ের বাঁকে বাঁকে উঠেছে রাস্তা। একেবারে পাহাড়ি গ্রাম বললে যা বোধ্যায় কাশ্যান তাই এই গ্রাম থেকে সিকিমের পাকইয়ং বিমান বন্দর থেকে বিমানের ওঠানামা দেখা যায় এই গ্রাম থেকে।

কীভাবে যাবেন
দু ভাবে এই গ্রামে যাওয়া যায়। এনজেপি থেকে গাড়ি ভাড়া করে। তাতে ৪ থেকে ৬ হাজার টাকা ভাড়া। এনজেপি থেকে যেতে সময় লাগে ৪ ঘণ্টা। এনজেপি থেকে দূরত্ব ৯৫ কিলোমিটার। আরেকটা গ্যাংটক যাওয়ার রাস্তায় রংপো হয়ে। রংপো থেকে আবার গাড়ি ধরে কাশ্যান যেতে হয়। আবার শিলিগুড়ি থেকে কার্সিয়াং হয়ে কাশ্যান আসা যায়। শেয়ারের গাড়িও পাওয়া যায় এখানে। এই গ্রাম থেকে রাতের ভিউও অসাধারণ। রাতে অন্ধকারের মধ্যে তারার মত জ্বলে ওঠে সিকিমের সব পাহাড়ি গ্রাম।

কী কী দেখবেন
এখানে দেখার অনেক কিছুই রয়েছে। কাশ্যান থেকে একাধিক জায়গা যেমন রংপো, ইচ্ছে গাঁও, সিলেরি গাঁও যাওয়া যায়। আবার গ্রামের রাস্তাতেও ঘুরে বেড়ানো যায়। এখানকার মানুষের অধিকাংশই নেপালি। চাষবাস আর পশুপালনই তাঁদের পেশা। এই গ্রামে এলে দেখতে পাবেন দোতলা গোয়ালঘর। এই গ্রামেই রয়েছে লেপচা শিল্পরীতিতে তৈরি কাঠের বাড়ি যাতে কোনও পেরেক বা স্ক্রুয়ের ব্যবহার হয়নি। শতাব্দী প্রাচীন এই বাড়িটি এখন সংরক্ষণ করে রাখা হচ্ছে।

রানিবন
এই কাশ্যানের কাছেই রয়েছে রানিবন। কাশ্যান থেকে ৮ কিলোমিটার দূরে এই রানিবন। রংপো নদীর পাড়ে জঙ্গল। বড় বড় পাইন গাছের জঙ্গল। সেখানে চড়ুইভাতি করার ব্যবস্থা রয়েছে। রংপো নদীর একপাড়ে রানিবন। আরেকদিকে সিকিম। নদীর পাড়ে বসেই দেখা যায় সিকিমের ওষুধ ফ্যাক্টরি, গুলমোগর পিকনিক স্পট। এখানে রাতে বন্ড ফায়ারের ব্যবস্থাও রয়েছে।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications