Women's Day 2025: একা ঘুরতে যাওয়া মহিলাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু কেন?
প্রতিবছর ৮ মার্চ পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’। আর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন নারীরা। যদিও এই সময় অনেক মহিলারাই কিন্তু একা ঘুরতে যান। আর একা ঘুরতে যাওয়ার মধ্যে আলাদাই কিন্তু মজা রয়েছে। যদি আপনি একা ঘুরতে যেতে পছন্দ করেন, তা কিন্তু অত্যন্ত ভালো।
তবে মহিলাদের একা ঘুরতে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আর মহিলারা যদি একা ঘুরতে যান, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলি ক্রমশ বাড়তে থাকবে। জানুন এই কারণগুলোর জন্য মহিলাদের কিন্তু একা ঘুরতে যাওয়া উচিত।

ছবি সৌজন্য- pexels
আত্মবিশ্বাস বাড়ে
মহিলারা যদি একা ঘুরতে যান, তাহলে কিন্তু তাদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। কারণ তাদের ট্রেন কিংবা প্লেন বুক করা থেকে, কোথায় কোথায় ঘুরতে যাবেন, কোন কোন জায়গায় যাবেন, কত টাকা-পয়সা খরচ হবে, সব তাঁরা নিজেরাই করতে পারবেন। এতে কিন্তু তাদের আত্মবিশ্বাসও বাড়তে থাকবে।
স্বাধীনভাবে বাঁচা
যদি মহিলার একা ঘুরতে চান, তারা কিন্তু একটু স্বাধীনভাবে থাকতে পারবেন অর্থাৎ তারা সমুদ্রের বিচে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন কিংবা যেটা তার খেতে পছন্দ সেটি সে খেতে পারবেন। তার মন মতোন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। তাই প্রতিটি মহিলারে কিন্তু এই আন্তর্জাতিক নারী দিবসে একা বাইরে ঘুরতে যাওয়া উচিত।
মানসিক চাপ কমবে
অনেক ক্ষেত্রে কিন্তু মহিলাদের উপর অনেক পুরনো বিশ্বাস, রীতি-নীতি চাপিয়ে দেওয়া হয়। সামাজিক রীতি-নীতি মেনেও মেনে তারা কিন্তু অনেক সময় ঘরেই আটকে থাকেন। সেখান থেকে বের হতে পারেন না। এতে তাদের মানসিকভাবে খুব চাপ পড়ে। কী করা উচিত, কী করা উচিত নয়, তাও হয়তো তারা অনেক সময় জানেন না, তবে একা ঘুরতে গেলে সে সম্পর্কেও তারা জানতে পারবেন, প্রথমত দেশ- বিদেশ সম্পর্কে তাদের অনেক কিছু জানতে পারবেন।
অন্যান্য মহিলাদের অনুপ্রাণিত করা
একজন মহিলা যদি একা একবার ঘুরতে চান, তাহলে কিন্তু তার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয় স্বজনের মধ্যে যেসব মহিলা ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু তাকে দেখে ঘুরতে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবেন। তাদেরও কিন্তু ঘুরতে যাওয়ার ইচ্ছা তৈরি হবে। তাই মহিলাদের একা ঘুরতে যাওয়া খুব দরকার।
নিজেকে চেনা?
প্রত্যেকটি মানুষেরই কিন্তু প্রথম জানা উচিত তারা কি অর্থাৎ তারা নিজেরা কে? সেই ক্ষেত্রে একা ঘুরতে গেলে তারা কিন্তু নিজেকে জানতে পারবেন তাছাড়াও তিনি কী কী করতে পারেন, তার কতটা ক্ষমতা কতটা, তা কিন্তু সে নিজেই বুঝতে পারবেন।












Click it and Unblock the Notifications