Travel: হবিট হাউস দেখতে চান, সপ্তহান্তের ছুটিতে চলে আসুন কলকাতার কাছে এই অফবিট লোকেশনে

শীতকালে বেড়ানোর মজাই আলাদা। কোথাও না কোথাও বেড়িয়ে আসতে মন চায় একটা দিন ছুটি পেলেই। আর এই বড়দিনের ছুটিতে যদি নতুন কোনও জায়গায় যাওয়ার সুযোগ মেলে তাহলে তো কথাই নেই। ঘরের কাছেই রয়েছে এমন একটি অফবিট লোকেশন যেখানে গেলে দেখা মিলবে হবিট হাউসের।

হবিট হাউট। নামটা প্রায় সকলেই জানেন। হলিউড সিনেমা লর্ডস অব রিংয়ের সৌজন্যে এখন সকলেরই জানা হবিটদের। ছোট ছোট বামন মানুষের দল তাঁরা। তাঁরা দেখতে যেমন অদ্ভুত তেমনই তাঁদের থাকার জায়গাও অদ্ভুত। মাটির নীচে ছোট ছোট ঘর।

Hobbit house

কলকাতার কাছেই এমন হবিট হবিস হাউস দেখার সুযোগ রয়েছে। তার জন্য চলে আসতে হবে পুরুলিয়ায়। লাল মাটির দেশে একেবারে ঝাড়খণ্ড সীমান্তে তৈরি হয়েছে এই হবিট হাউস বা বাংলায় যাকে বলে পাতাল ঘর। পুরুলিয়ার দুয়ারসিনির কাছে রয়েছে সেই জায়গা।

পুরো বাড়িটাই মাটির নীচে। গোলাকৃতির ছোট ছোট ঘর। কেবল গোলাকৃতি একটা দরজা এবং গোলাকৃতি দুটি জানলার দেখা মেলে। শীত-গ্রীষ্ম উভয় সময়ের পক্ষেই উপযোগী। মাটির নীচে হওয়ার কারণে এই ঘরগুলিতে যেমন গরম লাগে না গ্রীষ্মকালে। ঠিক তেমনই শীতকালে ঠান্ডা লাগে না।

এখানে আবার থাকার ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ আপনি চাইলে একদিনের জন্য হবিট হয়ে যেতেই পারেন। নয় নয় করে প্রায় ৭টি হবিট রুম বা পাতাল ঘর রয়েছে এখানে। কাজেই সপ্তাহান্তে এখানে কয়েকটা দিন পরিবারকে নিয়ে বা বাড়ির ছোটদের নিয়ে সময় কাটিয়ে যেতে পারেন। বিশেষ করে ছোটরা এলে সবচেেয় বেশি আনন্দিত হবে। কারণ কল্পবিজ্ঞানের হবিটদের ঘরে নিজেরা থাকার মজা উপভোগ করতে পারবে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+