Travel: একটি পাতাও পড়ে থাকে না জলে, কাটিয়ে আসুন পাহাড়ের এই পবিত্র হ্রদের পাড়ে
ভোট, রাজনৈতিক অস্থিরতা, কাজের চাপ সব মিলিয়ে ভয়ঙ্কর খারাপ অবস্থায় চলে গিয়েছে মানসিক পরিস্থিতি। একটা ঠিক ঠাক ছুটি কাটা ইচ্ছে করছে যাঁদের। তাঁরা চলে আসুন সিকিমের এই পবিত্র স্থানে। যেখানে গেলে মন শান্ত তো হবেই তার সঙ্গে ইচ্ছে পূরণের প্রার্থনাও সেরে নিতে পারবেন।
সিকিম বাঙালি পর্যটকদের সারাবছরের পছন্দের ডেস্টিনেশন। দুষণ মুক্ত বাতাসে কয়েকদিন নিশ্বাস নিকতে হলে সিকিমের থেকে ভাল জায়গা হয়না। সিকিমের বাসিন্দারাও পর্যটক পরায়ন। অতিথি আপ্যায়ণে তাঁরা কোনও ত্রুটি রাখেন না। তার সঙ্গে সিকিমের খানাপিনা। একেবারে মন ভাল করা ছুটি কাটিয়ে আস যায় প্রতিবেশী এই রাজ্য থেকে।

এই সিকিমেই রয়েছে এমন একটি পবিত্র স্থান যেখানে গেলে মন শান্তি হয়ে যাবে। সেই জাগাটির নাম খেচিপেরি লেক বা খেচুপেরি লেক বা খেচেওপালরি লেক। একাধিক নামে পরিচিত রয়েছে জায়গাটি। খেচিপেরি লেক নামেই বেশি পরিচিত এটি। পাহাড়ে ঘেরা একটি হ্রদ। সিকিমের বাসিন্দারা এই হ্রদটিকে অত্যন্ত পবিত্র মনে করেন। বৌদ্ধ সন্ন্যাসীরা অনেকেই ধ্যান করতে আসেন এই হ্রদের পাড়ে।
এই হ্রদের জলে পা দেওয়া যায় না। হ্রদের জল এতোটাই পরিষ্কার যে না দেখলে বিশ্বাস করবেন না। চারিদিকে গাছপালা থাকলেও একটি পাতাও পড়ে থাকতে দেখা যায় না হ্রদের জলে। একটি পাতা পড়লে সঙ্গে সঙ্গে পাখি এসে সেটি তুলে নিয়ে যায়। চারিদিকে নিস্তব্ধ শান্ত পরিবেশ। হিমালয়ের পবিত্র স্থানগুলির মধ্যে একটি এই হ্রদ। শুধু বৌদ্ধদের কাছেই নয় হিন্দুদের কাছেও এই হ্রদ পবিত্র।
সিকিমের বাসিন্দারা বিশ্বাস করেন, এই হ্রদের ধারে বসে যদি কেউ ভাল মনে কোনও ইচ্ছে পূরণের প্রার্থনা করেন তাহলে নাকি সেটা পূরণ হয়। সেকারণে প্রতিবছরই সিকিমের বাসিন্দারা এখানে এসে প্রার্থনা করে যান। বৌদ্ধ ধর্মাবলম্বিদের বিশ্বাস এই হ্রদটি পদ্মসম্ভবের আশীর্বাদপুষ্ট। সিকিমের ডেমজাং অর্থাৎ ধানের উপত্যকার মধ্যে রয়েছে এটি।
বৌদ্ধরা বিশ্বাস করেন এই হ্রদটি দেবী ারা জেটসুন ডলমার বাসস্থান। আবার হিন্দুদের বিশ্বাস এই হ্রদের ধারে নাগ পঞ্চমীর পুজো করেছিলেন। স্থানীয়রা এই হ্রদটিকে ইচ্ছে পূরণের হ্রদ বলে থাকে। সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেলিং থেকে মাত্র ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। পেলিং বাঙালি পর্যটকদের ভীষণ পছন্দের জায়গা। এখানে বৌদ্ধ দেবী তারার বিশাল মূর্তি রয়েছে আবার ক্লাস ব্রিজও রয়েছে। পেলেং যাঁরা যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা ঘুরে আসুন এই অফবিট লোকেশনে।












Click it and Unblock the Notifications