Travel: গুড ফ্রাইডেতে লম্বা ছুটি, উইকেন্ডে বন্ধুদের সঙ্গে মাত্র ৫ হাজার টাকায় ঘুরে আসুন এই ঠিকানায়
ঘুরতে যেতে সকলেই পছন্দ করেন। তাছাড়া এই গরমে যদি একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসা যায় তাহলে মন্দ হয় না। ১৮ এপ্রিল পড়েছে গুড ফ্রাইডে। এই সময় কিন্তু বেশ দু-তিন দিন ছুটি পাবেন সকলে। কারন ১৮ এপ্রিল পড়েছে শুক্রবার, ১৯, ২০ কিন্তু শনি, রবি।
তাই আপনি কিন্তু এই সময়ে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। মাত্র ৫০০০ হাজার টাকায় আপনি বন্ধু থেকে সঙ্গীর সঙ্গে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে। এগুলি কিন্তু খুব সুন্দর জায়গা। তাছাড়া এগুলি ঘুরতে আপনার কিন্তু বেশ ভালো লাগবে। জানুন কোন কোন জায়গায় রয়েছে সেই তালিকায়?

আগ্রা, মথুরা
আপনি কিন্তু দিল্লি থেকে আগ্রা খুব সহজেই যেতে পারেন। এখানে এসে তাজমহল, ফতেপুর সিক্রি দেখতে ভুলবেন না। এগুলি না দেখলে কিন্তু আপনার ঘোরাই বৃথা হয়ে যাবে। তার মধ্যে একদিন সময় বার করে মথুরা ঘুরে আসতে পারেন। এখানে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে।
নৈনিতাল
যদি আপনি নৈনিতাল ঘোরার প্ল্যান করেন, তাহলে তো খুবই ভালো। আর এখানে ট্রেনে খরচও বেশি না। তবে নৈনিতালের নিজস্ব কিন্তু কোনও রেলস্টেশন নেই। তাই আপনাকে তার নিকটবর্তী রেলস্টেশন কাঠগোদামে নামতে হবে। তারপর আপনি চার, পাঁচ জন বন্ধু মিলেও গাড়ি বুক করে খুব সহজেই যেতে পারবেন। মাথাপিছু খরচ হতে পারে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা।
ঋষিকেশ
যদি আপনি গঙ্গা আরতি দেখতে চান, তাহলে ঋষিকেশে ঘুরতে যেতে পারেন। কিংবা আধ্যাত্মিকতার প্রতি একটু ঝোঁক যদি আপনার বেশি থাকে, তাহলে এই জায়গার থেকে বোধহয় ভালো জায়গা আর নেই। এই ঋষিকেশে গিয়ে আপনি কিন্তু মানসিক চাপ কমিয়ে কিছুটা শান্তি পাবেন। এখানে এসে গঙ্গা আরতি, রাম ঝুলা, লক্ষণ ঝুলা দেখতে একদম ভুলবেন না। তাছাড়া এখানে বাজেট ফ্যামিলি হোটেল কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে এলে আপনার ৩ থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে ঘোরা কিন্তু হয়ে যাবে।
কিন্নর
আপনি কিন্তু এই সময়ে কিন্নরও বেড়াতে যেতে পারেন। এখানকার সৌন্দর্য যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না। মাত্র পাঁচ হাজার টাকায় কিন্নরে ঘুরে আসতে পারবেন। এখানে হোটেলের খরচ কিন্তু খুব একটা বেশি নয়।












Click it and Unblock the Notifications