শেষমেষ প্রেসার কুকার জিততে ‘দিদি নম্বর ১’-এ আসছেন লক্ষ্মীকাকিমা! ভাইরাল প্রোমো
অনেকদিন পর ধারাবাহিকে ফিরেছেন অপরাজিতা আঢ্য। লক্ষ্মীকাকিমা সিরিয়ালে তার অভিনয় সকলে বুঁদ করে তুলেছে। রাত সাড়ে ৮ টা বাজলেই টিভির সামনে সকলে বসে পড়েন এই ধারাবাহিকটি দেখার জন্য। এবার জি বাংলার তরফে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে অনেকেই মজা পেয়েছেন।

কিন্তু কি আছে সেই প্রোমোতে? প্রোমোতে দেখা যাচ্ছে লক্ষ্মী কাকিমা এবার 'দিদি নম্বর ১’ রচনা বন্দোপাধ্যায়ের মুখোমুখি হবেন। কিন্তু কেন? কারণ ভাড়া বাড়িতে এসেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছেন খুব কষ্ট করে স্টোবে খিচুড়ি রান্না করছেন অভিনেত্রী। বাড়িতে প্রেসার কুকার নেই। তাই শেষমেশ তাঁকে কড়াইতে খিচুড়ি বসাতে হয়েছে। ওদিকে আবার খাবার জন্য বর খুব তাড়াহুড়ো করছে। কী করবেন তিনি।
রান্না করার সময় লক্ষ্মী কাকিমা পাশের বাড়ি টিভির দিকে চোখ যেতে সেখানে দেখেছেন এই শোতে খেললে একজন প্রেসার কুকার জিতেছেন। আর সেই সময়ই তার মাথায় খেলে গেল তিনিও এই শোতে গেলে জিততে পারেন প্রেসার কুকার। আর তাই প্রেসার কুকার জিততে তিনি 'দিদি নম্বর ১’ হাজির হবেন।
তাঁর এই কথা শুনে তাঁর বর বললেন, ক্ষেপলে নাকি। ছাড়ার পাত্রী নন লক্ষ্মী কাকিমাও। তাই তিনি এই শোতে যাবেন। আবার জিতবেও প্রেসার কুকারও। এ প্রোমে ভাইরাল হতেই অনেকেই হাসছেন। আবার অনেকে বলছেন কবে এটি তাঁরা টিভির পর্দায় দেখতে পাবেন।
উল্লেখ্য, এবার শোনা যাচ্ছে ফের বড় পর্দায় আসছে জনপ্রিয় অভিনেত্রী। সিনেমার নাম 'কথামৃত'।প্রায় ১৭ বছর পর আবার অন্য নতুন ছবির প্রযোজনায় কামব্যাক করল জালাল প্রযোজনা সংস্থা। তাঁদের নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্যকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, সিনেমাটি কেমন হবে? তবে, অনুগামীদের প্রশ্ন তাঁরা দুজনেই কি অভিনয় করবেন? জানা গিয়েছে, আসন্ন সিনেমায় স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তাঁরা।
নতুন ছবিতে অভিনেত্রী সুলেখার চরিত্রে অভিনয় করবেন। এবার পরিচালক কৌশিকের দেখা মিলবে সনাতনের চরিত্রে। পাড়ার মধ্যে সেরা জুটি তাঁরা। তাঁদের কিন্তু একটি পুত্র সন্তানও রয়েছে, নাম রিক। যদি এই সিনেমায় সনাতন কথা বলতে পারবেন না। তবুও কিন্তু তাঁকে খুব ভালোবাসেন প্রতিবেশীরা।
কথা বলতে পারে না তো কী হয়েছে মনের স্ব কথা তিনি তাঁর হাফভাবে বুঝিয়ে দেন। যদি কখন তিনি তাঁর ভাবের মাধ্যমে কোনও কিছু বোঝাতে না পারেন, তাহলে তিনি একটি পকেট ডায়েরির মাধ্যমে সব বুঝিয়ে দেন। আর সেই অমূল্য ডায়েরির নামই কথামৃত। তবুও পাড়ার প্রেসিডেন্ট তিনিই। কেমন হবে সিনেমাটি সেদিকে তাকিয়ে সকলে!












Click it and Unblock the Notifications