২০২৫ সালে বলিউডে দাপট খলনায়কদের! দর্শকের নজর কাড়লেন এই তারকারা, দেখে নিন

চলতি বছরে বলিউডে একের পর এক ছবি মুক্তি পেয়েছে। নতুন তারকাদের আত্মপ্রকাশের পাশাপাশি খলনায়কের চরিত্রে কিছু অভিনেতার অভিনয় দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে। খলনায়কের চরিত্রে যাঁরা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, তাঁদের মধ্যে তালিকায় শীর্ষে রয়েছেন অক্ষয় খান্না।

অক্ষয় খান্না (Akshaye Khanna)

সম্প্রতি মুক্তি পেয়েছে 'ধুরন্ধর (Dhurandhar)' ছবি। আর সেই ছবিতে রহমান ডাকাতের চরিত্রে অক্ষয় খান্না কার্যত ঝড় তুলেছেন বক্স অফিস। ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে উঠেছে দর্শক মহল। একই বছরে 'চাভা (Chhaava)' ছবিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায়ও তাঁর নেতিবাচক চরিত্র প্রশংসা কুড়িয়েছে।

রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)

'রেইড ২ (Raid 2)' ছবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী মনোহর ধনখড় ওরফে দাদা মনোহর ভাইয়ের চরিত্রে একদম নতুন রূপে ধরা দেন রীতেশ। অ্যাকশন-থ্রিলারে তাঁর নেতিবাচক অভিনয় দর্শক এবং সমালোচকদের নজর কেড়েছে।

সঞ্জয় দত্ত (Sanjay Dutt)

অ্যাকশন-থ্রিলার 'বাগি ৪ (Baaghi 4)'-এ চাকর চরিত্রে সঞ্জয় দত্ত ছিলেন রীতিমতো ভয়ঙ্কর। পর্দাযা তাঁর উপস্থিতি ছবিতে বাড়তি তীব্রতা যোগ করেছে।

জুনিয়র এনটিআর (N. T. Rama Rao Jr.)

'ওয়ার ২ (War 2)' ছবিতে মেজর বিক্রম চেলাপতির চরিত্রে জুনিয়র এনটিআরের ভূমিকা ছিল চোখে লাগার মত। অ্যাকশন দৃশ্যে তাঁর শক্তিশালী উপস্থিতি ছবিকে আরও জমিয়ে তুলেছে।

নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)

২০২৫ সালের ছবি 'থামা (Thamma)'-তে যক্ষাসনের চরিত্রে নওয়াজুদ্দিন সিদ্দিকি দর্শকের মনে ভয় ধরিয়েছেন। তাঁর লুক এবং অভিনয় দু'দিক থেকেই প্রশংসা কুড়িয়েছে।

ফারদিন খান (Fardeen Khan)

বহু তারকা অভিনীত 'হাউসফুল ৫ (Housefull 5)' ছবিতে বড় চমক দেন ফারদিন খান। ক্লাইম্যাক্সে প্রকাশ পায়, দেব দোবরিয়াল চরিত্রে তিনিই আসল খলনায়ক।

সত্যরাজ (Sathyaraj)

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সত্যরাজ, যিনি 'কাট্টাপ্পা' নামেও পরিচিত। 'সিকন্দর (Sikandar)' ছবিতে মন্ত্রী রাকেশ প্রধানের ভূমিকায় নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন তিনি।

রনদীপ হুডা (Randeep Hooda)

অ্যাকশনভিত্তিক ছবি 'জাত (Jaat)'-এ রানাটুঙ্গার চরিত্রে রনদীপ হুডার হিংস্র রূপ দর্শকদের নজর কেড়েছে।

গজরাজ রাও (Gajraj Rao)

এই বছরের কোর্টরুম ড্রামা 'জলি এলএলবি ৩ (Jolly LLB 3)'-এ হরিভাই খৈতানের চরিত্রে গজরাজ রাওয়ের নেতিবাচক অভিনয়ও প্রশংসিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+