২০২৫-এ খুশির খবর তারকামহলে, প্রথম বারের জন্য সন্তানের মুখ দেখলেন একাধিক সেলিব্রিটি দম্পতি, কারা? জানুন

২০২৫ সালটা বলিউড এবং টেলিভিশন তারকাদের কাছে ছিল বিশেষভাবে আনন্দের। একের পর এক তারকা দম্পতি প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। কেউ পুত্র সন্তান আবার কেউ কন্যা সন্তানের আগমনে পরিবারে নতুন অধ্যায় শুরু করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।

-

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif and Vicky Kaushal): ২০২৫ সালে ৭ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। সমাজ মাধ্যমে সেই সুখবর ভাগ করে নিয়েছেন দম্পতি। সেই সঙ্গে তাঁরা জানিয়েছেন, তাঁদের জীবনে এসেছে একরাশ আনন্দ।

কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা (Kiara Advani & Sidharth Malhotra): চলতি বছরের ১৫ জুলাই কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা জুটি। তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন সারায়াহ। আবেগপ্রবন বার্তায় তাঁরা জানিয়েছেন, তাঁদের জীবন একদম বদলে গেছে।

আথিয়া শেট্টি ও কেএল রাহুল (Athiya Shetty & KL Rahul): মার্চ মাসের ২৪ তারিখ কন্যা সন্তানের জন্ম দেন আথিয়া। মেয়ের নাম রাখা হয়েছে ইভারা বিপুলা রাহুল। এপ্রিল মাসে রাহুলের জন্মদিনের দিন প্রথমবার তাঁদের সন্তানের ছবি প্রকাশ্যে আসে।

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা (Parineeti Chopra & Raghav Chadha): ২০২৫ সালে ১৯ অক্টোবর পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন পরিণীতি ও রাঘব। সমাজ মাধ্যমে তাঁদের পোস্টে ধরা পড়েছে নতুন জীবনের উচ্ছ্বাস।

রাজকুমার রাও ও পত্রলেখা (Patralekhaa and Rajkummar Rao): ১৫ নভেম্বর, বিয়ের বার্ষিকীর দিনেই কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন এই দম্পতি। খুশির কথা জানিয়ে তাঁরা বলেছিলেন, ঈশ্বর তাঁদের আশীর্বাদ করেছেন।

আরবাজ খান ও শুরা খান (Arbaaz Khan & Sshura Khan): চলতি বছরের ৫ অক্টোবর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন আরবাজ ও শুরা। মেয়ের নাম রেখেছেন সিপারা। আদুরে ছবির সঙ্গে আবেগী বার্তাও সমাজ মাধ্যমে শেয়ার করেন তাঁরা।

মালবিকা রাজ ও প্রণব বাগ্গা (Malvika Raaj and Pranav Bagga): 'কভি খুশি কভি গম'-খ্যাত মালবিকা রাজ চলতি বছরের ২৩ আগস্ট কন্যা সন্তানের জন্ম দেন। মেয়ের নাম রাখা হয়েছে মাহারা।

শীনা বাজাজ ও রোহিত পুরোহিত (Sheena Bajaj and Rohit Purohit): ২০২৫ সালে ১৫ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন জনপ্রিয় টেলিভিশন তারকা জুটি। পুত্র সন্তানের নাম রেখেছেন আরুশ বাজাজ পুরোহিত।

বরুণ তেজ ও লাভণ্য ত্রিপাঠী (Varun Tej and Lavanya Tripathi): চলতি বছরের ১০ সেপ্টেম্বর পুত্র সন্তানের আগমনের খবর জানিয়েছেন এই দক্ষিণী তারকা দম্পতি।

সাগরিকা ঘাটগে ও জাহির খান (Sagarika Ghatge and Zaheer Khan): প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান ও অভিনেত্রী সাগরিকা চলতি বছরের এপ্রিল মাসে পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে ফতেহসিং খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+