দুই চ্যানেলের সিরিয়ালে দুর্ধর্ষ খলনায়িকা! আসলে এঁরা দুই বোন, জানেন কারা?
সিরিয়ালের জগতে নায়ক নায়িকাদের থেকেও বেশি আকর্ষণীয় হন খল চরিত্রে অভিনেতা অভিনেত্রীরা। কারণ যে সিরিয়ালে যত দুর্ধর্ষ খল চরিত্র, সেই সিরিয়ালের জনপ্রিয়তা ততই বেশি। বাংলা সিরিয়ালের জগতেও অত্যন্ত জনপ্রিয় খলনায়ক বা খলনায়িকারা।
আর এই মুহূর্তে ধারাবাহিকে চর্চিত নেগেটিভ চরিত্র হল নীলু। এই চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা দেবাদৃতা বসু। বেশ কয়েক বছর ধরে একের পর এক ধারাবাহিকে নজর কেড়েছেন দেবাদৃতা। তবে এবার হল চরিত্রেও অত্যন্ত জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে, ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে এসেছে লিপ। সিরিয়ালের গল্প এগিয়েছে বেশ কয়েক বছর। আর সেখানে দেখানো হচ্ছে, বড় হয়ে গেছে ছোট্ট সোনা, রূপা। অলি এবং জয়ী নামে এখন পরিচিত দুই বোন।
কিন্তু বড় হওয়ার পর বেশ নেগেটিভ চরিত্রেই দেখা যাচ্ছে সোনাকে। আর এই চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়া বসু। তবে জানেন কি? দেবাদৃতা ও দেবপ্রিয়ার মধ্যে রয়েছে অত্যন্ত গভীর সম্পর্ক! আর সেই সম্পর্ক আর কিছু নয় বরং দুই বোনের।
অবাক হচ্ছেন তো? কিন্তু হ্যাঁ, দেবাদৃতা ও দেবপ্রিয়া দুজনে দুই বোন। আর এই মুহূর্তে দুজনেই আলাদা আলাদা চ্যানেলের দুটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন সেই নেগেটিভ চরিত্রেই। নিলু ও সোনা, দুটি চরিত্রই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয় হয়েছে আর যা নিয়ে চর্চাও চলছে ভালোভাবে।
দুটি সিরিয়ালে দুই বোন ঠিক একই কাজ করছেন। দেবাদৃতা বসু এবং দেবপ্রিয়া বসু এই দুই বোন এখন বাংলা ধারাবাহিক জগতে বেশ চর্চার কেন্দ্রবিন্দুতে। দুই বোনের একসঙ্গে নেগেটিভ চরিত্রে অভিনয় করা বাংলা সিরিয়াল দর্শকদের জন্য এক নতুন চমক। তবে অনেকেই বিষয়টিকে নিয়ে বেশ মজাই করছেন।
কেউ বলছেন সিরিয়ালের নেগেটিভ এনার্জি ছড়াচ্ছেন দুই বোন। আবার কেউ বলছেন, দুই বোনকে একই ধারাবাহিকে ভিলেন হিসাবে দেখানো হোক। তবে যাই হোক না কেন দুই বোনের অভিনয়ে যে বেশ ছাপ ফেলেছে দর্শকের মনে, তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications