গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় তারকারা
ভারতে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে গার্হস্থ্য হিংসার গ্রাফ। সবচেয়ে বেশি ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ জমা পড়েছে উত্তর ভারত। বিশেষ করে লকডাউন চলাকালীন এই গৃহ হিংসার ঘটনা দ্বিগুন বৃদ্ধি পেয়েছে, বলে জানা গেছে। ভারতে এই অপরাধের জন্য আইন বলবৎ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীরা শাস্তিও পাচ্ছে। কিন্তু তাতে কি আদউ গার্হস্থ্য হিংসা কমেছে? মেয়েরা সংসারের স্বার্থে এই অপরাধকে মুখ বুজে সহ্য করে নিচ্ছে। তবে আপনি কি জানেন, এই গার্হস্থ্য হিংসার শিকার শুধু সাধারণ মেয়েরা নয়,সেলেব্রিটিরাও এর শিকার হয়েছেন। পার্থক্য একটাই সাধারণ ঘরের মহিলারা সহজে প্রতিবাদ করতে পারেন না, কিন্তু তারকারা এই অপরাধের বিরুদ্ধে সরাসরি সোচ্চার হন। তার মধ্যে এখন সোশ্যাল মাধ্যমের দৌলতে এই হিংসাকে সহজে প্রকাশ্যে আনছেন অভিনেত্রীরা।
সেলেব্রিটিদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে ইচ্ছুক থাকেন তাদের ফ্যানেরা। সেলেবরাও তাদের আনন্দ দু:খের মূহুর্তগুলি শেয়ার করেন ভক্তদের সাথে। এই ভাবেই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে সরাসরি মুখ খুলেছেন ছোট পর্দার একাধিক তারকা। তারা তাদের ব্যক্তিগত ঘটনা শেয়ার করেছেন।

শ্বেতা তিওয়ারি
টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা তিওয়ারি। পাশাপাশি বলিউডের উর্তি তারকা পলক তিওয়ারির মা। সিরিয়ালে জনপ্রিয়তা লাভের পাশাপাশি বিগ বসের চতুর্থ সিজনের বিজেতা হন শ্বেতা। নাম যশ থাকা সত্ত্বেও শ্বেতা কিন্তু একসময় গার্হস্থ্য় হিংসার শিকার হন। তার প্রথম স্বামী রাজা চৌধুরীর বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। পরবর্তীতে তিনি পুনরায় দ্বিতীয় স্বামী অভিনব কোহলির দ্বারা মানসিক নির্যাতনে শিকার হন। তিনি তার বিরুদ্ধেও একই ভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের করেন।

সুরভি তিওয়ারি
"এক রিশতা সাঝেদারি কা" সিরিয়ালের অভিনেত্রী সুরভি তিওয়ারি তার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। তবে তিনি শুধু স্বামীর বিরুদ্ধে নয়, একই সাথে তার শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ইতিমধ্যেই তিনি ডিভোর্সের জন্য আবেদন করেছেন।

দলজিৎ কউর
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দলজিৎ কউর ২০০৯ সালে শালিন ভানোটকে বিয়ে করেন। ২০১৫ সালে তার স্বামীর বিরুদ্ধে দলজিৎ শারীরিক নির্যাতনে অভিযোগ আনে। এমনকি তাদের সন্তান শারভের সবকিছু তিনি একাহাতে সামলেছেন বলে জানান দলজিৎ কউর।

ডিম্পি
একটি রিয়েলিটি শো-তে পরিচয় হয় ডিম্পি এবং রাহুল মহাজনের। তারপরেই তাদের পরিচয় প্রেমে পরিনত হয়। বিয়ের পর পর সংসারে অশান্তি বেড়ে চলে। ডিম্পি রাহুলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনে। ডিম্পির এই অভিযোগের পর তাদের সংসার শেষ হয়ে যায়। এমনকি ডিম্পি প্রকাশ্যে এনেছিলেন তার উপর শারীরিক নির্যাতনের ছবি।

মন্দানা
টানা দু'বছর মেলামেশার পর ২০১৭ সালে গৌরব গুপ্তাকে বিয়ে করেন মন্দানা। তিনি ওই বছের জুলাই মাসে গৌরব এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন।

দীপশিখ নাগপাল
ছোট এবং বড় পর্দায় জনপ্রিয় মুখ দীপশিখ নাগপাল। কিন্তু ব্যক্তিগত জীবনে বহু ওঠাপড়া রয়েছে তার। ১৯৯৭ সালে এক দক্ষিণী অভিনেতাকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের ১০ বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর অভিনেতা কেশব অরোরার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু ৪ বছরের মধ্যেই তাদের সম্পর্কে চিড় ধরে। একে অপরের উপর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে আলাদা থাকতে শুরু করেন। তবি তিনি সকলকে অবাক করে মাত্র ৫০০ টাকার জন্য তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন, বলে খবর।

প্রত্যুষা বন্দ্য়োপাধ্য়ায়
রাহুল রাজ সিং এবং বালিকা বধু প্রত্যুষা বন্দ্য়োপাধ্য়ায়ের মধ্যে ডেটিং চলাকালীন মকরন্দ মালহোত্রার সঙ্গেও মেলামেশা করছিল রাহুল বলে, অভিযোগ করেছিলেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা। এমনকি প্রত্যুষাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়, বলে অভিযোগ করেন অভিনেত্রী এবং তার পরিবার।

রেশমি দেশাই
উত্তরণের সেট থেকে প্রেম শুরু হয় রেশমি দেশাই এবং নন্দীশ সান্ধুর মধ্যে। কিছুদিনের মধ্যেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার বছরের বৈবাহিক সম্পর্ক বিবাহ বিচ্ছেদে পরিনত হয়। একটি সাক্ষাৎকারে রেশমি জানায়, রেশমি এই সম্পর্কে যখন ছিলেন তখন প্রতিনিয়ত তাকে অপমানিত হতে হয়েছে।

রুচা
ছোট পর্দার জনপ্রিয় মুখ রুচার সঙ্গে বিয়ে হয় মিতুল সঙ্ঘভির। বিয়ের পর থেকে শুরু হয় সাংসারিক ঝুটঝামেলা। স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের হাতে শাআরীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন রুচা, বলে অভিযেগ করেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications