হিন্দি সিরিয়ালের জনপ্রিয় বাঙালি তারকা আশিস রায় প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর
দীর্ঘদিন লড়েছেন অর্থাভাবে। লকডাউনের পর তাঁর শারীরিক পরিস্থিতি যেমন খারাপ হতে থাকে, তেমনই খারাপ হয় তাঁর আর্থিক পরিস্থিতি। আর সেই অভিনেতা আশিস রায় সমস্ত লড়াই শেষ করে এবার মৃত্যুর কোলে ঢোলে পড়লেন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৫ বছর। কিডনি জনিত সমস্যায় ভুগে তাঁর জীবনাবসান হয় এদিন।

গত ২০১৯ সালের জানুয়ারি থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা আশিস রায়। একটি প্যারালাইসিস অ্যাটাকের জেরে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তারও আগে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যা ছিল। ঘটনার কথা লেখিকা ভিন্তা নন্দা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এরপর থেকেই চলে দীর্ঘ রোগভোগ। এরপর আর্থিক অনটন শুরু হয়।
এরপর গত মে মাসে আইসিইউতে ভর্তি হন আশিস রায়। সেখান থেকেই নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান তাঁর পরিস্থিতি। জানিয়েছিলেন যে, তাঁর শরীর যেমন খারাপ, তেমনই তাঁর আর্থিক অবস্থা বিপন্ন। চিকিৎসার জন্য টাকা লাগবে। এমনকি ডায়ালিসিসের জন্যও দরকার ছিল টাকার।এগিয়ে আসেন বলিউডের বহু শিল্পীরা। তবে সব লড়াই এদিন শেষ হয়ে গেল তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে।












Click it and Unblock the Notifications