জগদ্ধাত্রী অতীত, ধামাকাদার এপিসোড নিয়ে বেঙ্গল টপার এই সিরিয়াল! রইল টিআরপি তালিকা
সিরিয়ালের দুনিয়ায় সবসময় চলে টিআরপির খেলা। এককথায় এই টার্গেট রেটিং পয়েন্টই হল বাংলা সিরিয়ালের জিয়ন কাঠি। কারণ এই টিআরপির জন্য নিমেষে বন্ধ হয়ে যায় একের পর এক সিরিয়াল। অন্যদিকে তেমনই টিআরপি তালিকায় ভালো ফল করলে সেইসব ধারাবাহিককে মাথায় করে রাখেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় হয়েছে ব্যাপক রদবদল। দর্শকদের দেওয়া মার্কশিটে কোন সিরিয়াল পেল কত নম্বর? কার মাথায় উঠল সেরার শিরোপা? কেই বা রইল পিছিয়ে?
এই সপ্তাহে বেঙ্গল তোপের হল ফুলকি। ধামাকাদার এপিসোড দেখিয়ে সেরার সেরা হয়ে গিয়েছে জি বাংলার এই ধারাবাহিক। শালিনী ম্যাডামের মুখে ঝামা ঘসে রোহিত স্যারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছে ফুলকি। আর এই মেগা টুইস্টের জেরেই টিআরপি তালিকায় এখন সেরার সেরা ফুলকি। ৭.৬ পেয়েন্ট পেয়েছে এই সিরিয়াল।

ছবি সৌজন্য- Divyani Mondal/ইনস্টাগ্রাম
এবারেও জমজমাট নিম ফুলের মধু সিরিয়ালের প্রতিটা পর্ব। লাগাতার দর্শকদের ভালোবাসা ধরে রেখেছে সৃজন-পর্ণা জুটি। ৭.২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই মেগা।
তবে একটু হলেও ব্যাকফুটে প্রাক্তন বেঙ্গল টপার জগদ্ধাত্রী। বেশকিছুদিন ধরে কিছুটা একঘেয়ে হয়ে উঠেছে জ্যাস স্বয়ম্ভুর রসায়ন। আর তাই ৬.৭ পেয়ে তৃতীয় স্থানেই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে জি বাংলার আরেক মেগা জগদ্ধাত্রীকে।
অন্যদিকে চার নম্বরে রয়েছে দুটি সিরিয়াল। একদিকে যেখানে কথা আর এভির প্রেম জমজমাট, অন্যদিকে সেখানে আসতে আসতে শ্যামলী মন জিতে নিচ্ছে অনিকেতের। আর তাই প্রেমের জোয়ার তুলে ৬.২ রেটিং নিয়ে যুগ্ম চতুর্থ কথা ও কোন গোপনে মন ভেসেছে। বাকিরা কে কত নম্বরে রইল? দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।
ফুলকি – ৭.৬
নিম ফুলের মধু – ৭.২
জগদ্ধাত্রী – ৬.৭
কথা, কোন গোপনে মন ভেসেছে – ৬.২
গীতা এলএলবি, শুভ বিবাহ – ৫.৮
উড়ান, রোশনাই – ৫.৭
মিঠিঝোরা – ৪.৯
বঁধুয়া – ৪.৭
হরগৌরী পাইস হোটেল – ৪.৫
ডায়মন্ড দিদি, তোমাদের রানী – ৪.২
তবে এই সপ্তাহেই শেষ হয়েছে আরিফিন ও নেহা আমনদীপ অভিনীত সিরিয়াল যোগমায়া। প্রথম থেকেই তেমন একটা কামাল দেখতে পারেনি এই সিরিয়াল। সে সঙ্গে বেশ কিছু মেগা শুরুও হয়েছে। সম্প্রতি শুরু হয়েছে পুবের ময়না। এবার এই নতুন সিরিয়াল টিআরপি তালিকায় কেমন কামাল দেখতে পারে সেটাই দেখার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications