7th March 2025 TRP List: বাংলার ফার্স্ট গার্ল পরিণীতা, আবার স্বমহিমায় জগদ্ধাত্রী, ফুলকি, কথা গেল কই?
সিরিয়ালের জগতে শেষ কথা বলে টিআরপি। টার্গেট রেটিং পয়েন্ট যে ধারাবাহিকের যত বেশি সেই ধারাবাহিকের ভাগ্যর চাকা ততো ভালোভাবে চলে। কিন্তু টিআরপি তালিকায় প্রত্যাশিত জায়গা না করতে পারলেই একের পর এক বন্ধ হয়ে যায় সিরিয়াল। তবে এই মুহূর্তে টিআরপি তালিকায় সুনামি তুলছে সিরিয়াল পরিণীতা। মহা কুম্ভের মহা পর্বের সঙ্গে সঙ্গে মহাদেবের আশীর্বাদ যে সিরিয়ালের ওপর বজায় রয়েছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। ৭.৬ রেটিং নিয়ে চলতি সপ্তাহেও বেঙ্গল টপার এই ধারাবাহিক।
অন্যদিকে, ধীরে ধীরে আবার নিজের পুরনো ফর্মে ফিরে আসছে সিরিয়াল জগদ্ধাত্রী। এককালে বেঙ্গল টপার এই সিরিয়াল মাঝে বেশ কিছুটা রেসে পিছিয়ে পড়েছিল। কিন্তু এই সপ্তাহে ৭.০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়াল জগদ্ধাত্রী। এদিকে প্রথম তিনে নিজের জায়গা ধরে রেখেছে আরও এক হিট ধারাবাহিক ফুলকি। পাশাপাশি বেশ ভালো ছুটছে রাঙা আর একলব্যর প্রেমের গাড়ি। তবে এখনও একে অপরকে নিজেদের মনের কথা বলে উঠতে পারেনি দুজন। যৌথভাবে ৬.৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি ও রাঙামতি তীরন্দাজ।

ছবি সৌজন্য- জি বাংলা/YT
অন্যদিকে চতুর্থ এবং পঞ্চম স্থানে লড়াই বেশ জমে উঠেছে। সব রকম প্রতিকূলতাকে হারিয়ে শ্যামলী কি পারবে নিজের স্বামীকে ফিরে পেতে? আর অন্যদিকে, নতুন করে গীতার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে কিরণকান্তি। ৬.৫ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। আর ৬.০ রেটিং নিয়ে পঞ্চম স্থানে গীতা এলএলবি। তবে চলতি সপ্তাহে অনেকটাই নম্বর কমেছে ধারাবাহিক কথার। প্রথম পাঁচে জায়গা করতে পারল না এই হিট সিরিয়াল।
দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটা গল্পে আসছে নতুন চমক। এদিকে নতুন সিরিয়াল আসার সঙ্গে সঙ্গেই পাল্টে যাচ্ছে বেশ কয়েকটি সিরিয়ালের সম্প্রচারের সময়। আসছে নতুন ধারাবাহিকও। ইতিমধ্যেই শুরু হয়ে নতুন মেগা দুগ্গামণি ও বাঘমামা। আবার ছোট পর্দায় দেখা যাচ্ছে মানালি দেকে। এদিকে জোরদার প্রোমো দেখা যাচ্ছে নতুন সিরিয়াল তুই আমার হিরো-র। তাই আগামী দিনে টিআরপির টক্কর যে আরও হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications