টিআরপি তালিকায় আজও এগিয়ে ‘মিঠাই’, দ্বিতীয় স্থানে ‘খুকুমণি’, বাজি মারল ‘সহচরী’
টিআরপি তালিকায় আজও এগিয়ে ‘মিঠাই’
টেলিভিশন দর্শকদের কাছে বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ। কারণ এদিনই জানা যায় কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে আর কোন ধারাবাহিক পিছিয়ে রয়েছে। টিআরপির লড়াইয়ে মূলত থাকে জি বাংলা ও স্টার জলসা। তার মধ্যে প্রথম স্থানটা গত ৩৫ সপ্তাহ ধরে একই রয়ে গিয়েছে। এবারে কি বদলালো সেরা সিরিয়াল?

প্রথম স্থান আজও ধরে রেখেছে মিঠাই
চলতি সপ্তাহে মোটামুটি অনেক সিরিয়ালের স্থান অদল বদল হলেও প্রথম স্থানটা কিন্তু অপরিবর্তিতই রয়ে গিয়েছে। এখনো পর্যন্ত অজেয় জি বাংলার 'মিঠাই'। এই সিরিয়ালের এই সপ্তাহের রেটিং পয়েন্ট ১১.৫। 'মিঠাই' সিরিয়াল দারুণভাবে জমে উঠেছে। সোমের সঙ্গে টেসের বিয়ে হওয়ার পর থেকেই নিত্য নতুন বিষয় ঘটছে মোদক পরিবারে। তার মধ্যে সিদ্ধার্থের মিঠাইয়ের প্রতি টান ক্রমেই যেন বেড়ে চলেছে। সব মিলিয়ে দর্শকরা বেশ পছন্দ করছে এই সিরিয়ালটিকে।

দ্বিতীয় স্থানে খুকুমণি হোম ডেলিভারি
গত সপ্তাহ থেকেই 'মিঠাই'এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল স্টার জলসার 'খুকুমণি হোম ডেলিভারি'। প্রথম দু সপ্তাহ টিআরপি তালিকার পঞ্চম স্থানে জায়গা হয়েছিল এই সিরিয়ালের। গত সপ্তাহে তা এক লাফে পৌঁছে যায় দ্বিতীয় স্থানে। এ সপ্তাহেও সে স্থান ধরে রেখেছে খুকুমণি। সিরিয়ালে এসেছে বড় টুইস্ট। খুকুমণির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে।বিহান। তার উপর রকমারি রান্না আর মারকাটারি সংলাপ তো রয়েছেই। সব মিলিয়ে এ সপ্তাহে খুকুমণি পেয়েছে ৯ পয়েন্ট।

কামাল করছে উমা ও যমুনা ঢাকি
খুকুমণির পাশাপাশি 'উমা' ও 'যমুনা ঢাকি'ও ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই দুই সিরিয়ালেও চমকের পর চমক অপেক্ষা করে রয়েছে। একদিকে 'উমা' সিরিয়ালে আলিয়া ও অভির এনগেজমেন্ট নিয়ে ঝামেলা চলছে অন্যদিকে যমুনাতে জ্যোতি সেজে যমুনা তাঁর আসল খুনী ধরতে নেমেছেন। তৃতীয় স্থানে উঠে 'সর্বজয়া', পেয়েছে, ৮.৩ নম্বর। এবার চতুর্থ হয়েছে 'অপরাজিতা অপু' সে পেয়েছে ৮.১ নম্বর। এ সপ্তাহে পঞ্চম স্থানে বড় চমক। পিহু টুবাই দার রোম্যান্স দেখিয়ে ৭.৫ নম্বর ঝুলিতে পুরেছে মন ফাগুন। শেষের মুখে এসেও ৭ নম্বর পেয়ে সপ্তম স্থান ধরে রেখেছে শ্রীময়ী। সব মিলিয়ে স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়াল জায়গা করে নিয়েছে সেরা দশের টিআরপি তালিকায়।

অন্যান্য স্থানে যে সব ধারাবাহিক
অন্যদিকে, যৌথভাবে ষষ্ঠ স্থান দখল করেছে 'খেলাঘর' ও 'গঙ্গারাম', পেয়েছে ৭.২ নম্বর। আবারও চমক দিয়ে সপ্তম স্থানে রয়েছে চার মেগা। 'করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব', 'ধুলোকণা', 'আয় তবে সহচরী'-এর প্রাপ্ত নম্বর ৭.০। যৌথ অষ্টম স্থানে 'এই পথ যদি না শেষ হয়' ও 'কৃষ্ণকলি'। এই দুই মেগা পেয়েছে ৬.৯। দশম স্থানেও একই সঙ্গে রয়েছে দুটি ধারাবাহিক। 'খড়কুটো' এবং 'বরণ' পেয়েছে ৬.৪।

দেখে নিন কোন সিরিয়াল রয়েছে কোন স্থানে
মিঠাই- ১১.৫ (প্রথম)
খুকুমণি হোম ডেলিভারি, উমা, যমুনা ঢাকি- ৯.০ (দ্বিতীয়)
সর্বজয়া- ৮.৩ (তৃতীয়)
অপরাজিতা অপু- ৮.১ (চতুর্থ)
মন ফাগুন- ৭.৫ (পঞ্চম)
খেলাঘর, গঙ্গারাম- ৭.২ (ষষ্ঠ)
করুণাময়ী রাণী রাসমণি, আয় তবে সহচরী, শ্রীময়ী, ধুলোকণা- ৭.০ (সপ্তম)
কড়ি খেলা, কৃষ্ণকলি- ৬.৯ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৭ (নবম)
খড়কুটো, বরণ- ৬.৪ (দশম)

নন–ফিকশন শো
এদিকে নন-ফিকশন শোগুলির মধ্যে এবার এগিয়ে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স', ৭.১ রেটিং পয়েন্ট। এরপরই রয়েছে 'দাদাগিরি আনলিমিলেট', পেয়েছে ৬.৬ নম্বর। অন্যদিকে স্টার জলসার গানের শো 'সুপার সিঙ্গার সিজন ৩' নম্বর বেশ কিছুটা বেড়ে হয়েছে ৫.৩ নম্বর।












Click it and Unblock the Notifications