বছরের শেষ সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করল টিভি দুনিয়ার কোন কোন মেগা? রইল সম্পূর্ণ তালিকা

বছরের শেষ সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করল টিভি দুনিয়ার কোন কোন মেগা? রইল সম্পূর্ণ তালিকা

বছরের শেষ সপ্তাহে একদিকে যেখানে গোটা দেশ মেতেছে সেলিব্রেশনে অন্যদিকে সেখানে সেলিব্রেশন চলছে বিভিন্ন টিভি সিরিয়ালের গল্পেও। আর বাংলা টেলিভিশন মানেই সেখানে থাকে নিত্য নতুন চমক। আর বছরের এই শেষ সপ্তাহেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল বাংলা বিনোদনের বিভিন্ন চ্যানেলগুলিতে।

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও প্রকাশিত হয়েছে টিআরপি তালিকা। দেখে নেওয়া যাক টিভি দুনিয়ার কে কাকে টক্কর দিলেন বছরের শেষ সপ্তাহে।

মিঠাই

মিঠাই

১১.০ পয়েন্ট নিয়ে এই নিয়ে টানা প্রায় ৬৬ সপ্তাহ টি আর পি তালিকার শীর্ষ স্থান ধরে রাখল জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। বড়দিনের গ্র্যান্ড সেলিব্রেশন আর স্যান্টার উপহার নিজের প্রিয় উচ্ছে বাবুকে পেয়ে খুব খুশি মিঠাইরানি। আর সেই সঙ্গে বহু প্রত্যাশিত রোম্যান্স দেখতে পেয়ে খুশি দর্শকও।

 খুকুমণি হোম ডেলিভারি

খুকুমণি হোম ডেলিভারি

খুকুমণি হোম ডেলিভারি গল্পের নয়া চমক দিয়ে বাজিমাত করেছে। বিয়ের আসরে খুকুমণির মাথায় সিঁদুর দিয়েছে ভিহান। আর তাতেই শাবাশ বলেছেন দর্শক। তাই পেঁপে দিয়ে চেপে এবারের তালিকায় ৯.৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল।

যমুনা ঢাকি

যমুনা ঢাকি

অন্যদিকে মাঝে বেশ কিছুবার দ্বিতীয় স্থান কেড়ে নিলেও বছরের শেষে ৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে আর এক জনপ্রিয় সিরিয়াল যমুনা ঢাকি। শত্রুদের শায়েস্তা করতে যমুনার নতুন স্মার্ট অবতারের ফ্যান হয়ে গিয়ছে দর্শক মহল।

গাঁটছড়া ও উমা

গাঁটছড়া ও উমা

আগের সপ্তাহেই নতুন শুরু হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করতে শুরু করেছে সিরিয়াল গাঁটছড়া। একদিকে যেখানে রিদ্ধি আর খড়ির ঝগড়া দর্শকরা পছন্দ করছেন অন্যদিকে তেমন গৌরব সোলাঙ্কি জুটিকে ভরপুর ভালবাসা দিচ্ছেন ভক্তরা। অন্যদিকে সিরিয়াল উমায় চলছে বিয়ে নিয়ে টান্টান পর্ব। উমার কেরিয়ার বাঁচানোর জন্য তাকে বিয়ে করেছে অভি। আর এই ভালবাসা জমে ক্ষীর। ৮.৯ রেটিং পেয়ে দুই সিরিয়াল যৌথ চতুর্থ।

সর্বজয়া ও অপরাজিতা অপু

সর্বজয়া ও অপরাজিতা অপু

একদিকে জীবনের কঠিন সময়ে লড়াই করছেন সর্বজয়া, অন্যদিকে একজন সাধারণ মেয়ে হয়ে বিডিও হয়েছে সবার প্রিয় অপু। তাই ৮.৫ রেটিং নিয়ে টি আর পি তালিকায় যুগ্ম পঞ্চম সর্বজয়া ও অপরাজিতা অপু।

মন ফাগুন

মন ফাগুন

এতদিন পর অবশেষে পিহু জানতে পেরেছে রুশা তার নিজের দিদি সুদর্শিনী। আর ঋষি সেনই তার হারিয়ে যাওয়া ভালোবাসা টুবাই দা। কিন্তু এখানে কাহানি মে নয়া টুইস্ট। পিহু কি প্রিয়াঙ্কার কাছ থেকে তার টুবাই দা কে ছিনিয়ে আনতে পারেবে? এই গল্প দিয়েই ৮ রেটিং নিয়ে তালিকায় ষষ্ঠ মন ফাগুন।

 ধুলোকণা

ধুলোকণা

লালন কে ভুল বুঝে বিয়ের প্রস্তাব খারিজ করেছে ফুলঝুড়ি। তাহলে কি চড়ুই নিয়ের চালে জিতে যাবে নাকি তার চালাকি ধরে ফে্লে ফের এক হবে লালন আর ফুলঝুড়ির ভালোবাসা। এই স্টোরি লাইন নিয়ে ৭.৭ রেটিং পেয়ে টিআরপি তালিকায় সপ্তম ধুলোকণা।

খেলাঘর

খেলাঘর

অবশেষে সব মান অভিমান আর ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। বিয়ের আসর থেকে উঠে নিয়ের শান্টুর কাছে ছুটে এসেছে পূর্ণা। তাদের এই রোম্যান্টিক মুহূর্তের সাক্ষী হয়েছে দর্শকও। তাই ৭.০ রেটিং পেয়ে অষ্টম স্থানে খেলাঘর।

আয় তবে সহচরী

আয় তবে সহচরী

টিআরপি তালিকায় একটু নেমেছে আয় তবে সহচরী। বরফি আর স্যান্ডো কুমারের বিয়ে নিয়ে টানটান পর্ব চলছে। তার উপর সুজাতার প্রতিশোধ আর বাড়িতে দেবীনার প্রবেশ নিয়ে চলছে তুলকালাম। আর তাই ৬.৫ রেটিং নিয়ে নবম স্থানে সিরিয়াল আয় তবে সহচরী।

কড়িখেলা

কড়িখেলা

নিজের পরিবারকে রক্ষা করতে কি সফল হবে পারমিতা? এই গল্পের সঙ্গে ৬ রেটিং নিয়ে টিআরপি তালিকায় দশম স্থানে রয়েছে সিরিয়াল কড়িখেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+