‘কখনো মারে, আবার কখনো কুটকাচালি’! টেলি অ্যাকাডেমির পুরস্কার মঞ্চে মমতার রসিক মন্তব্যে শোরগোল সোশ্যাল মিডিয়ায়
অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। হাজার হাজার মানুষের ভিড়ে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জুন মালিয়া ও অম্বরীশ ভট্টাচার্য। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। টেলি অ্যাকাডেমির পুরস্কার মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিরিয়াল নিয়ে এক রসিক মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্যে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। তিনি মন্তব্য করেছিলেন 'কখনো মারে, আবার কখনো কুটকাচালি'। সিরিয়ালের গল্পবিন্যাস নিয়ে তাঁর করা এই মন্তব্য ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টেলিভিশনে সিরিয়ালের যে গল্পগুলি দেখানো হয় সেগুলোর বলার ধরন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়াম হোলে অনুষ্ঠিত এই টেলি অ্যাকাডেমি পুরস্কার বিতরণীর মঞ্চ থেকে সিরিয়াল নির্মাতাদের উদ্দেশ্যে তিনি সরাসরি বার্তা দিলেন। এই মঞ্চে তিনি ছোট পর্দার তারকাদের সম্মানিত করেন এবং পাশাপাশি সিরিয়াল নির্মাণে সামাজিক যে দায়বদ্ধতা থাকে সেটার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন যে, " টেলিভিশন চ্যানেলের সবথেকে বড় দিক মানবিক, সামাজিক চেতনা বৃদ্ধি হোক।"
এই অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়ে থাকে। প্রতিবারই প্রায় সবাইকেই তাদের প্রাপ্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। কিন্তু কেউ যদি কোনওভাবে বাদ পড়ে যান তাহলে মন খারাপ না করার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি বলেছেন, " অনেকেই পুরস্কার পাবেন, কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন তাহলে বলবেন আবার পুষিয়ে দেব।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিভিশনকে সবসময়ই সামাজিক দর্পণের আখ্যা দিয়ে এসেছেন। আর সেই কারণেই তিনি অতীতেও সিরিয়াল নির্মাতাদের বিশেষ পরামর্শ দিয়ে এসেছেন। টেলিভিশন ধারাবাহিকের চিত্রনাট্য থেকে কূটকচালি, বহুবিবাহের মতো প্লট ত্যাগ করার কথা বলেছিলেন তিনি। ২০২৫ সালের টেলি অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে এসেও তার ব্যতিক্রম হল না।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ছোট ও বড় পর্দার অনেক চেনা মুখ। এই অনুষ্ঠানে সেরা জুটি হিসেবে পুরস্কার পেয়েছেন, তটিনী-পরশুরাম, নতুনদা-কমলিনী, ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব, নিশা-উজি, এভি-কথা, নীল-লহরীর জুটিরা। লাইফটাইম অ্যাচিভমেন্টের পুরস্কার তুলে দেওয়া হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়কে এবং প্রিয় মেয়ের পুরস্কার পেয়েছেন দিতিপ্রিয়া রায়। এই অনুষ্ঠানে আরও হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস। এছাড়াও হাজির ছিলেন কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে সহ অনেকেই। অনুষ্ঠান শেষে সকলের মুখে ছিল হাসি। বিজয়ীদের তালিকায় প্রায় সকলেরই নাম ছিল।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications