সাবধান! দর্শকের মন জয় করতে আসছে তিন ভূতুড়ে নারী
সারা বছরে দর্শককে বহু টক ঝাল মিষ্টি গল্প উপহার দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'। এবার গা ছমছমে ভূতের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে চলেছে 'হইচই'। আসছে কৌশিক হাফিজি পরিচালিত নতুন সিরিজ 'ভূত্তেরিকি'। এই সিরিজে যেমন থাকবে গা ছমছমে ভূতের গল্প তেমনই থাকবে মজা।
'ভূত্তেরিকি' আসলে একটি ঐতিহাসিক কলকাতা প্রাসাদে বসবাসকারী তিন ভুতুড়ে নারীর অকথিত গল্প। তিন মহিলার প্রেম, ক্ষতি ও হাসির গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। মৃত্যুর পর কীভাবে জীবনটা উদযাপন করছেন ওই তিন মহিলা। সেই গল্পই উঠে আসবে এই সিরিজে। কৌশিক হাফিজি পরিচালিত সিরিজটির ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছেম অনির্বাণ ভট্টাচার্য।

এই সিরিজটি ভয় আর কমেডির এক অনন্য মিশ্রণ হতে চলেছে। যা বিশেষভাবে দর্শকের নজর কাড়বে। এই সিরিজের গল্প লিখেছেন পরিচালক কৌশিক হাফিজি স্বয়ং।
এই সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে দীপান্বিতা সরকার, আভেরী সিংহ রায়, ঐশ্বর্য সেন, সৌনক কুন্ডু, দেবরাজ ভট্টাচার্য সহ আরও অনেককে। ১৪ নভেম্বর ঢাকুরিয়ায় হয়ে গেল এই সিরিজের প্রথম শুট। এখন এই সিরিজ মুক্তির অপেক্ষায় দর্শককূল।












Click it and Unblock the Notifications