Ridhima-Gaurav: মা হচ্ছেন ঋদ্ধিমা! One India-বাংলাকে গোপন তথ্য শেয়ার করলেন গৌরব
Ridhima-Gaurav: টলিউডে অতি পরিচিত এবং সুখী দম্পতির মধ্যে অন্যতম হলেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ২৮ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন গৌরব-ঋদ্ধিমা ( Ridhima Ghosh and Gaurav Chakrabarty)।
বিয়ের ছয় বছর পর দুই থেকে তিন হচ্ছেন এই তারকা দম্পতি। প্রথম সন্তানের আগমনের আহ্লাদে আটখানা এই জুটি। নতুন বাংলা বছরের প্রথম দিনই টলিপাড়ায় প্রকাশ্যে আসে সেই 'গুড নিউজ'। সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর ঘোষণা করেন টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ ( Ridhima Ghosh)।

সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করে এই সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী ( Ridhima Ghosh Pregnancy)। আর সেই ছবিতে ঘন নীল শার্ট আর জিনসে হবু বাবা গৌরবের উপস্থিতিও বেশ নজরকাড়া। ছবিতে সাদা মেটারনিটি ড্রেসে বেশ মিষ্টি দেখাচ্ছে হবু মা ঋদ্ধিমাকেও।
সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নেওয়ার পরেও পেরিয়েছে দুটো মাস। এখন ঋদ্ধিমার কতটা খেয়াল রাখছেন গৌরব? তা নিজের মুখেই বললেন অভিনেতা গৌরব চক্রবর্তী। সম্প্রতি ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ।
জানালেন একাধিক গোপন সিক্রেট! একই সঙ্গে শেয়ার করলেন কীভাবে এই সময় ঋদ্ধিমার খেয়াল রাখছেন তিনি। পাশাপাশি ঠিক কতটা সাবধানে স্ত্রী ঋদ্ধিমাকে গৌরব অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন তাও জানা গেল।
দেখুন সেই ভিডিও-
দীর্ঘদিন ধরেই বড় পর্দায় সেভাবে দেখা যাচ্ছিল না ঋদ্ধিমা ঘোষকে। এমনকি বড় কোনও প্রিমিয়ার কিংবা টলিপাড়ার কোনও পার্টিতেও দেখা যায়নি নায়িকাকে। তাই তখন থেকেই ঋদ্ধিমার মা হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল জল্পনা। আর তারপরই বৈশাখের প্রথমদিনে সেই জল্পনাতে পড়ল সিলমোহর।
তবে সম্প্রতি গৌরব অভিনীত ছবি 'মায়া'র প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন ঋদ্ধিমা। সস্ত্রীক ওই প্রিমিয়ারে হাজির ছিলেন গৌরব। আর সেখানেই ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি হন এই তারকা দম্পতি।












Click it and Unblock the Notifications