লাইভ অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই কেঁদে ভাসালেন সৌমিতৃষা ওরফে মিঠাই, কিন্তু কেন

মঞ্চেই কেঁদে ভাসালেন সৌমিতৃষা

প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় সব ধারাবাহিককে ছাপিয়ে চলে যায় '‌মিঠাই’‌। ‌বর্তমানে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। আর এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হলেন মিঠাই তথা সৌমিতৃষা কুণ্ডু। সৌমিতৃষা তাঁর চরিত্র মিঠাইয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিতে সফল হয়েছেন। দর্শকরাও মিঠাইকে খুব ভালোবাসেন।

মিঠাই সিরিয়াল জনপ্রিয়তার তুঙ্গে

মিঠাই সিরিয়াল জনপ্রিয়তার তুঙ্গে

রাত আটটা বাজা মানেই জি বাংলায় মিঠাই সিরিয়াল দেখা একেবারে বাধ্যতামূলক। তবে মিঠাইয়ের এই জনপ্রিয়তার কারণ হল অভিনেত্রী সৌমিতৃষা। শীতকাল আসতে না আসতেই টেলি চরিত্রদের কাজ একটু হলেও বেড়ে যায় কারণ বিভিন্ন জায়গায় তাঁদের লাইভ অনুষ্ঠানে যেতে হয়। সেরকমই এক অনুষ্ঠানে গিয়ে রীতিমতো দর্শকদের সামনে কেঁদে ফেললেন মিঠাই।

লাইভ অনুষ্ঠানে কাঁদলেন মিঠাই

লাইভ অনুষ্ঠানে কাঁদলেন মিঠাই

সম্প্রতি সেরকমই একটি লাইফ প্রোগ্রামের একঝলক উঠে এলো ফেসবুক ভিডিওর মাধ্যমে। আগমনী স্টুডিও নামের একটি সংস্থা থেকে কিছুদিন আগেই লাইভ প্রোগ্রামে গিয়ে ছিলেন মিঠাই। সেই প্রোগ্রামের কিছু অংশ তুলে ধরা হয়েছে ওই পেজে ভিডিওর মাধ্যমে। সেই লাইভ প্রোগ্রামে সৌমিতৃষাকে '‌মিঠাই'‌ এর কিছু জনপ্রিয় সংলাপ বলতে শোনা যায়। এমনকি সংলাপ বলতে বলতে হঠাৎ এই টেলি নায়িকা আবেগঘন হয়ে নিজেই কেঁদে ফেলেন। দর্শকদের কাছে মিঠাই-এর কিছু মজার মজার ঘটনাও শেয়ার করে নেন সৌমিতৃষা। লাইভ প্রোগ্রামে এসে সৌমিতৃষা গানও করেন। দর্শকেরা প্রচন্ডভাবে এই অনুষ্ঠান যে উপভোগ করছেন তা তাঁদের হাততালি এবং উচ্ছাস এর শব্দ শুনেই বোঝা যাচ্ছিল।

 টিআরপিতে এগিয়ে মিঠাই

টিআরপিতে এগিয়ে মিঠাই

মিঠাই তো এখন সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। সবাই তাঁকে খুব ভালোবেসে আপন করে নিয়েছে। তাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু যেখানেই যাবেন এখন তাঁকে দেখার জন্য ভিড় তো বাড়বেই। এই সপ্তাহের টিআরপি তালিকাতেও মিঠাই ধারাবাহিক একই স্থানে ১১.‌৫ রেটিং নিয়ে সকলের থেকে এগিয়ে রয়েছে এই ধারাবাহিক। ‌

 মিঠাই ধারাবাহিকে পিকনিকের আমেজ

মিঠাই ধারাবাহিকে পিকনিকের আমেজ

মিঠাই ধারাবাহিকে এখন গোটা মোদক পরিবার পিকনিকে গিয়েছেন। এই পিকনিকে গিয়ে মিঠাই ও সিদ্ধান্তের মধ্যে দুরত্ব কমে কিনা এখন সেইদিকেই তাকিয়ে দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় সৌমিতৃষা ওরফে মিঠাই। রিলস, ছোট ছোট ভিডিও অনেক কিছুই মিঠাইয়ের সেট থেকেই শেয়ার করেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+