Rubel-Shweta: Rubel-এর সঙ্গে বিয়ের পরই নির্যাতনের শিকার অভিনেত্রী Shweta! অবশেষে ফাঁস হল সত্য
টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। নতুন বছরের শুরুতেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এখনও একমাসও হয়নি তাঁদের বিয়ের। এরই মধ্যে নির্যাতনের শিকার হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য! বিয়ের মাত্র কয়েকদিন যেতে না যেতেই বেহাল অবস্থা শ্বেতার, অভিযোগ অভিনেত্রীর। তাঁর এই অভিযোগ সত্য হলেও কার বিরুদ্ধে তিনি এই অভিযোগ করছেন?
জানা যায়, সম্প্রতি একদিন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে-এর শুটিং ফ্লোরে বেশ খোশমেজাজেই ছিলেন তিনি। তবুও এমন মন্তব্য করলেন কেন শ্বেতা?

খোঁজ নিয়ে জানা গেল, প্রোগ্রাম মানসদার সম্পর্কে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী শ্বেতা। আসলে অভিনেত্রীর সঙ্গে প্রায়ই খুনসুটি করেন এই প্রোগ্রামার। তার উপর রবিবারে শ্বেতাকে কাজ করার আর্জি জানান তিনি। আসলে সবটাই ছিল মজা। মজা করেই এমন মন্তব্য করেছিলেন শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গিয়েছে এই প্রোগ্রামার দাদা অভিনেত্রীর সঙ্গে খুনসুটি করতেই থাকেন। এখানেই শেষ নয়, রবিবার শ্বেতাকে কাজ করার আর্জিও জানান প্রোগ্রামার দাদা। সেইসময়ই মজার ছলে এই মন্তব্য করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ওই ভিডিওতে দেখা যায় বোনকে খোঁচা মেরে মানসদা বলছেন, 'আসলে ও থাকলে ইউনিটটা চাঙ্গা থাকে'।
পুরো বিষয়টা মজার হলেও প্রথমে অভিনেত্রীর এরকম অভিযোগ জানার পর খানিক অবাকই হয়েছিলেন তাঁর অনুরাগীদের একাংশ। অভিনেত্রীর মুখে এমন অভিযোগ শুনে অনেকেই মনে করেছিলেন যে রুবেলের সঙ্গে বিয়ের পর হয়তো সাংসারিক অশান্তির জেরে একথা বলেছেন শ্বেতা। তবে, পরবর্তীকালে আসল সত্য জানার পর নিশ্চিন্ত হয়েছেন শ্বেতার অনুরাগীরা।












Click it and Unblock the Notifications