সামাজিকভাবে বিয়ে সারলেন টেলি অভিনেত্রী রোশনি, শুভেচ্ছা জানালেন ভক্তরা
সামাজিকভাবে বিয়ে সারলেন টেলি অভিনেত্রী রোশনি, শুভেচ্ছা জানালেন ভক্তরা
শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। চারিধারে বিয়ের সানাই বাজতে শুরু করে দিয়েছে। অনেকেই নতুন ভাবে নতুন করে তাদের দাম্পত্য জীবন শুরু করছে । এবার সেই তালিকায় নাম লেখালেন টেলি অভিনেত্রী রোশনি ভট্টাচার্যও। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন গোধূলি আলাপের রোহিণী। অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন ৮ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। বিয়ের পিঁড়িতে বসলেন রোহিনী ভট্টাচার্য, আর সেই খুশিতে ভেসেছেন আনন্দে ভাসছেন তার ভক্তরা।

কবে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী
২০২১ সালের ১৩ অক্টোবর মাসে আইনি মতে বিয়ে সেরে ছিলেন রোশনি । সেদিনটা ছিল দুর্গাঅষ্টমীর দিন। সেই দিনই মালাবদল, সিঁদুর দান করে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী রোশনি এবং তূর্জ সেন। ওই বছরেরই ডিসেম্বর মাসে সামাজিকভাবেই বিয়ের দিন ঠিক হয়েছিল। তাদের জীবনে কিন্তু হঠাৎই এক খারাপ পরিস্থিতির জন্য তাদের বিয়ে পিছিয়ে যায়। রোহিনীর শ্বশুর মশাই অর্থাৎ তূর্জ সেনের বাবা মারা যাওয়ার কারণে তাদের বিয়ে এক বছর পিছিয়ে যায়।

কেমন সাজে সেজে উঠেছেন নবদম্পতি
তারপর বিয়ের পিঁড়িতে রোহিনী এবং তূর্জ বসলেন ২০২২ সালের ৮ ডিসেম্বর। সামাজিক রীতিনীতি মেনেই চারহাত এখনোও তূর্জ এবং রোশনির গ্রান্ড রিসেপশন পার্টি রয়েছে ১০ ডিসেম্বর। তূর্জ এবং রোহিনীর মধ্যে সামাজিক স্বীকৃতি শুধু বাকি ছিল। কারণ আইনি বিয়ে তারা আগেই সেরে ফেলেছেন। এবার সেটুকুও সেরে ফেললেন তারা। লাল শাড়ি, গা ভর্তি, গয়না, মাথায় মুকুট পড়ে অসাধারণ সুন্দর লাগছিল রোশনিকে। সুন্দর সাজে সেজেছিলেন তূর্জও।

কোথায় হানিমুনে যাবেন তাঁরা
শোনা যাচ্ছে বিয়ের পর হানিমুনে থাইল্যান্ডে উড়ে যাবেন নবদম্পতি। রোশনির স্বামী তূর্জ পেশায় একজন ব্যবসায়ী। করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে জগদম্বার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন রোশনি। যদিও বিয়ের জন্য মাঝপথেই থেকে সেই ধারাবাহিক ছাড়তে হয়েছিল।

শুভেচ্ছা জানালেন অনুগামীরা
টেলিভিশনের খুব জনপ্রিয় মুখ ছিলেন হল রোশনি। শ্রীজিৎ মুখোপাধ্যায়ের অতি উত্তম সিনেমাতেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রোশনিকে। অভিনেত্রী নতুন জীবনে পা রাখতেই অনুগামীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন। তারা সুখে থাকুক এমনই কামনা করছি আমরাও।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications