এ সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক, দ্বিতীয় স্থানে চলে এল গৌরী, প্রথম স্থান ধরে রাখল ‘‌মিঠাই’‌

এ সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক, দ্বিতীয় স্থানে চলে এল গৌরী, প্রথম স্থান ধরে রাখল ‘‌মিঠাই’‌

আইপিএল চলাকালীন বাংলা সিরিয়ালের টিআরপি রেটিং কিছুটা হলেও কমেছিল তবে এই সপ্তাহে ফের তা স্বমহিমায় ফিরতে দেখা গেল। প্রত্যেক বৃহস্পতিবার করেই বাংলা সিরিয়ালের টিআপি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকরা। ব্যতিক্রম নয় এই সপ্তাহটিও। তবে এই সপ্তাহে দারুণ এক চমক রয়েছে টিআরপি তালিকায়।

প্রথম স্থান মিঠাই, দ্বিতীয় গৌরী

প্রথম স্থান মিঠাই, দ্বিতীয় গৌরী

গত সপ্তাহে হারানো মুকুট ফিরে পেয়েছে মোদক পরিবার। এই সপ্তাহেও সেই ট্রেন্ড বজায় থাকল। এ সপ্তাহেও বাংলা সেরা 'মিঠাই'। পেয়েছে ৭.৮। উচ্ছেবাবু আর মিঠাইয়ের মিষ্টি রসায়ন টেক্কা দিয়েছে খড়ি-ঋদ্ধির টকঝাল প্রেমকে। তবে এই সপ্তাহের চমক '‌গৌরী এল'‌। গত সপ্তাহে পাঁচ নম্বর স্থান দখল করেছিল জি বাংলার ধারাবাহিক 'গৌরী এল'। প্রাপ্ত নম্বর ছিল ৭.২। এই সপ্তাহে নম্বরে ততটা পার্থক্য না থাকলেও এক লাফে তালিকার অনেকটা উপরে উঠে এসেছে এই ধারাবাহিক। এ বার ৭.৩ পেয়ে দ্বিতীয় স্থানে বসেছে গৌরী। এই দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার '‌গাঁটছড়া'‌ও। আগের বারও দ্বিতীয় স্থানেই ছিল এই ধারাবাহিক। কিন্তু নম্বর ছিল অনেক বেশি। গত সপ্তাহে প্রাপ্ত নম্বর ছিল ৭.৭। খনি-ঋদ্ধির প্রেম আর তেমনভাবে দর্শকদের মন ভেজাতে পারছে না।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, সপ্তম স্থান কার দখলে

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, সপ্তম স্থান কার দখলে

গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকা লালন-ফুলঝুরির '‌ধূলোকণা'‌ এ সপ্তাহে ৭.‌২ পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে 'মন ফাগুন' ও 'আলতা ফড়িং'। এই দুই সিরিয়ালের ঝুলিতে রয়েছে যথাক্রমে ৭.০ ও ৬.৮ নম্বর। এই নিয়ে তিন সপ্তাহ ধরে ষষ্ঠ স্থান ধরে বসেছেন অপরাজিতা আঢ্য। তাঁর ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' এই সপ্তাহে পেল ৬.২। আগের সপ্তাহে যা ছিল ৬.৯। তার আগের সপ্তাহে ছিল ৭.২। কিন্তু ষষ্ঠ স্থানেই তার রাজত্ব বজায় রয়েছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও জি বাংলার '‌উমা'‌ সপ্তম স্থানে রয়েছে। তবে সুখবর এটাই যে, অন্যান্য ধারাবাহিকের মতো নম্বর কমেনি। বরং বেড়েছে। গত বার 'উমা'-র প্রাপ্ত নম্বর ছিল ৫.৯।

নম্বর কমেছে অনেক ধারাবাহিকের

নম্বর কমেছে অনেক ধারাবাহিকের

সাত থেকে আটে নামল জি বাংলার '‌এই পথ যদি না শেষ হয়'‌। গত সপ্তাহে প্রাপ্ত নম্বর ছিল ৫.৯। নম্বর কমে দাঁড়াল ৫.৭। ঊর্মির মৃত্যুশয্যায় যাওয়ার পরে কি দর্শকের মন খারাপ? তাই কি কমে গেল টিআরপি? এই সপ্তাহেও নবম স্থানে জি বাংলার 'খেলনা বাড়ি'। প্রাপ্ত নম্বরও কোনও পার্থক্য নেই। গত সপ্তাহেও ৫.৫। এই সপ্তাহেও ৫.৫ পেয়েছে এই ধারাবাহিক। গত দুই সপ্তাহ ধরেই নম্বর কমছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের। এই সপ্তাহেও ৫.৯ থেকে নেমে প্রাপ্ত নম্বর হয়েছে ৫.৫। জি বাংলার 'খেলনা বাড়ি'র সঙ্গে নবম স্থানে রয়েছে এই ধারাবাহিক।

দশম স্থানে কোন ধারাবাহিক

দশম স্থানে কোন ধারাবাহিক

দশম স্থানে রয়েছে '‌লালকুঠি'‌। বিয়ের মরশুম চলছে বলেই প্রাপ্ত নম্বরে উত্তরণ নজরে এসেছে। গত সপ্তাহে যা ছিল ৫.৩। এই সপ্তাহে সেই নম্বর ৫.৪। কিন্তু গত সপ্তাহেও জি বাংলার এই ধারাবাহিক দশম স্থানে ছিল। এ বারও তাই।

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা-

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা-

প্রথম- মিঠাই (৭.৮)

দ্বিতীয়- গৌরী এলো

গাঁটছড়া (৭.৩)

তৃতীয়- ধুলোকণা (৭.২)

চতুর্থ- মন ফাগুন (৭.০)

পঞ্চম- আলতা ফড়িং (৬.৮)

ষষ্ঠ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.২)

সপ্তম- উমা (৬.০)

অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৫.৭)

নবম- অনুরাগের ছোঁয়া
খেলনা বাড়ি (৫.৫)

দশম- লালকুঠি (‌৫.‌৪)‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+