এবার একসঙ্গে আসছেন স্বীকৃতি ও সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের যাওয়া আসার হিড়িক লেগে রয়েছে। টিআরপি তালিকায় তেমন ফল না করতে পারলেই লাল কার্ড দেখছে একের পর এক সিরিয়াল। তবে একইসঙ্গে শুরু হচ্ছে নতুন নতুন ধারাবাহিকও। বিগত কয়েক মাসে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। আর যার মধ্যে শুরু থেকেই ভালো ফল করেছে একাধিক ধারাবাহিক।

এবার আরও কয়েকটি নতুন সিরিয়াল আগমনের খবর শোনা যাচ্ছে। একইসঙ্গে সেই সব সিরিয়ালের স্টার কাস্টেও নাকি থাকছে বড় বড় চমক। শোনা যাচ্ছে নতুন সিরিয়ালের হাত ধরে এর ছোট পর্দায় ফিরতে চলেছেন দুই জনপ্রিয় নায়িকা। এই নতুন ধারাবাহিক দিয়ে কামব্যাক করছে স্বীকৃতি মজুমদার। আনন্দী ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী অবশ্য এর আগে খেলাঘর এবং আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন এই নায়িকা আর এবার নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাব তাঁকে।

ছবি সৌজন্য- স্বীকৃতি ও সুদীপ্তা/ইনস্টাগ্রাম

অন্যদিকে স্বীকৃতির সঙ্গে দেখা যেতে চলেছে আরও এক জনপ্রিয় অভিনেত্রীকে। ফেরারি মন খ্যাত নায়িকা সুদীপ্তা রায় কামব্যাক করছেন আগামী ধারাবাহিকে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে এই দুই অভিনেত্রীর লুক সেট হয়ে গিয়েছে। তবে, এই বিষয়কে কেন্দ্র করে কোনো অভিনেত্রী মুখ খোলেননি। এছাড়াও জনপ্রিয় দুই নায়িকার বিপরীতে কারা অভিনয় করবেন তাও নাকি ঠিক হয়নি এখনও।

অনেকদিন পর আবার নতুন ধারাবাহিক নিয়ে আসছে সুরিন্দর ফিল্মস। গল্প থাকবে মূলত দুই বোনের জীবনের ওপর ভিত্তি করে। উল্লেখ্য এই মুহূর্তে সিরিয়ালের দুনিয়ায় বোনেদের গল্প খুব ইন। একদিকে দুই শালিক অপরদিকে মিঠিঝোড়া, দুটি সিরিয়ালের গল্পই বোনেদের নিয়ে। এছাড়াও গীতা এলএলবি সিরিয়ালে গীতা আর গিনি, দুই বোনের জীবনও দেখানো হচ্ছে। তবে আসছে সিরিয়ালে দুই বোনের গল্প আদৌ বন্ধুত্বের হয় নাকি বৈরিতার, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+