কিছুতেই মিল হচ্ছে না রুদ্রিক-তিথির, কোনদিকে মোড় নিচ্ছে ধারাবাহিক ‘বরণ’!

কিছুতেই মিল হচ্ছে না রুদ্রিক-তিথির, কোনদিকে মোড় নিচ্ছে ধারাবাহিক ‘বরণ’!

সিরিয়াল দেখেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। আবার এমন অনেকেই আছেন যারা টাইম টু টাইম সিরিয়াল দেখেন। যদি পারেন পরের দিনও যেন রিপিট টেলিকাস্ট দেখলে ভালো হয়। সিরিয়াল মানেই জি বাংলা বা স্টার জলসা। বিকেল সাড়ে ৫ টা বাজলেই টিভির সামনে বসে পড়েন অনেকে। কারণ 'বরণ’ ধারাবাহিক দেখতে হবে। এই ধারাবাহিককে পরতে পরতে টানটান উত্তেজনা, আগ্রহের পারদ যেন সবসময়ই চড়তে থাকে।

 কিছুতেই মিল হচ্ছে না রুদ্রিক-তিথির, কোনদিকে মোড় নিচ্ছে ধারাবাহিক ‘বরণ’!


স্টার জলসার এই বাংলা ধারাবাহিক বেশ কিছুদিনের মধ্যে দর্শকের মন ছুঁয়ে দিয়েছে। ধারাবাহিকটি বেশ হাসি, মজার। পুরো ধারাবাহিকটি তিথি রুদ্রিকের এক মিষ্টি প্রেমের গল্প। ধারাবাহিক আরম্ভ হওয়ার পর আমরা দেখেছিলাম তাদের দুজনে কারোর মধ্যে কারোর সাথে কারোর মিল নেই। একজন ছয় বলে তো অন্যজন নয় বলে। যেন বিপরীত মুখী দু’জনেই। কিন্তু এপিসোড যত বেড়েছে আমরা দেখতে পেয়েছি ভুল বোঝাবুঝি সরিয়ে তিথি- রুদ্রিক কাছে আসতে শুরু করেছে।

কিছুদিন আগে এই বাংলা ধারাবাহিক বরণে আসে এক নতুন মোড়। যেখানে দেখা গিয়েছে তিথির সিঁথিভর্তি রুদ্রিকের দেওয়া সিঁদুর আর ছাদনাতলায় বর বেশে বসে আছে রাজ। রাজ নাকি করবে তিথিকে বিয়ে? এও আবার হয় নাকি? বিয়ের আসরে তিথির মায়ের জোরাজুরিতে আবারও রুদ্রিকের সঙ্গে তিথির বিয়ে হয়ে যায়।

বিয়ের পর হনিমুন মাস্ট। তিথির ইচ্ছা সে হনিমুনে 'দীপুদা’ তে যাবে। মানে দিঘা, পুরী , দার্জিলিঙয়ে যাবে। কিন্তু নায়ক রুদ্রিকের একেবারেই অন্য ইচ্ছা। সে তার বউকে নিয়ে যেতে চায় প্যারিস, সুইজারল‍্যান্ড বা মালদ্বীপ মানে বিদেশ। কিন্তু তাতে আপত্তি জানায় নায়িকা তিথি। কিন্তু শেষ পর্যন্ত তিথির কথাই মানতে হল রুদ্রিকে। তারা হনিমুনের স্পট হিসাবে বেঁছে নিল দিঘাকে। কিন্তু সেখানে গিয়েও শান্তি মিলল না নায়ক-নায়িকার।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় তিথি-রুদ্রিকের ঘোরার একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে হনিমুনে গিয়ে ঘনিষ্ঠ হওয়া তো দূর। খালি অশান্তি করতে দেখা যাচ্ছে নায়ক- নায়িকাকে। আবারও দেখা যাচ্ছে, অশান্তি করে রাগ দেখিয়ে রুদ্রিককে রেখে সমুদ্রের পাড় ধরে হাঁটতে শুরু করে তিথি। আবারত এই অশান্তির মাঝে এন্ট্রি নেয় রাজ। যে নায়ক-নায়িকাকে কিছুতেই এক হতে দেবে না। মানে তাদের বিপদে ফেলতে এসেছে। তার মাঝে দেখা যায় রুদ্রিকের ওপর হামলা করে রাজ। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নায়ক রুদ্রিক। বিপদ কাটিয়ে আজ ফিরছে তারা বাড়িতে। এবার ধারাবাহিকের মোড় কোন দিকে নেবে সেদিকেই তাকিয়ে দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+